এক্সপ্লোর

East Midnapore News: RG কর কাণ্ডের জের, মহিলাদের নিরাপত্তায় 'হেল্প লাইন' চালু জেলা পুলিশের, 'ডায়াল করুন এই নাম্বারে..'

East Midnapore Police Help Line Number After RG Kar Incident : মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে চালু হল এই হেল্প লাইন নম্বর ..

পূর্ব মেদিনীপুর: আর জি কর কাণ্ডের জের, মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে চালু হল হেল্প লাইন নম্বর।  এই নাম্বারের মধ্য দিয়ে মহিলারা যে কোনও বিপদের সম্মুখীন হলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। 

পূর্ব মেদিনীপুর জেলায় আশা পর্যটকরা বিপদের সম্মুখীন হলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তাদের দ্রুত সমস্যার সমাধান হবে। ফোনের মাধ্যমে ও হোয়াইটঅ্যাপের মাধ্যমে এই পরিষেবা পাবেন। এমনকি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গাইড ও পাওয়া যাবে।এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন থানা এলাকার অফিসারদের নাম্বার ও পাওয়া যাবে। নাম্বারটি হল ৯৮০০৭৭৫৯৯৯ ।

অপরদিকে, আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। গত শনিবার থেকেই চালু হয়েছে টেলি-মেডিসিন পরিষেবা। শুক্রবারই ঘোষণা করে জানায় পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের।  প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন। ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। টেলি-মেডিসিন পরিষেবা পেতে হোয়াটসঅ্যাপ নম্বর: 8777565251, 8777569399, 8777579517, 6290326079

খাস মেডিক্য়াল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের পর টনক নড়েছে পুলিশের। শনিবারের পর রবিবারও পুলিশে পুলিশে ছয়লাপ RG কর হাসপাতাল চত্বর। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ ও র‍্যাফ। ইমার্জেন্সি বিভাগের সামনে গার্ডরেল দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। যেখানে বলা হয়েছে - মহিলাদের সঙ্গে অপরাধ সংগঠিত হতে পারে এরকম এলাকা চিহ্নিত করতে হবে।

আরও পড়ুন, 'এখনও 'থ্রেট কালচার' চালাচ্ছেন অভীক দে-র অনুগামীরা' ! বিক্ষোভ বর্ধমান মেডিক্যালে

 মহিলা চিকিৎসককে খুনের পর টনক নড়েছে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষেরও। হাসপাতালের তরফে পোশাক বিধি ও পরিচয়পত্র বাধ্যতামূলক করতে জারি হয়েছে নতুন নির্দেশিকা। নির্দেশিকায় উল্লেখ, হাসপাতালে PPP মডেলের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মী ও নিরাপত্তা রক্ষীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, গলায় ঝোলাতে হবে সচিত্র পরিচয়পত্র। এছাড়া, হাসপাতালের কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদেরও ওই বিভাগের নির্দিষ্ট কোনও পোশাক থাকলে তা পরা বাধ্যতামূলক। নতুন নির্দেশিকা জারি করেছে RG কর কর্তৃপক্ষ। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget