এক্সপ্লোর

East Midnapore News: হলদিয়ায় বাজ পড়ে ৩ জনের মৃত্যু

Haldia Lightning Death: হলদিয়ার দুর্গাচক ও ভবানীপুর থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু হল ৩ জনের।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: রাজ্যে খারাপ আবহাওয়ার বলি ফের ৩ জন। হাওয়া অফিস আগেও জানিয়েছিল দক্ষিণবঙ্গে আজ ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ (Heavy Rain) বাড়বে। সেই পূর্বাভাস মেনেই এদিন চলে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ হয় পূর্ব মেদিনীপুরেও। আর তারই জেরে হলদিয়ার দুর্গাচক ও ভবানীপুর থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু হল ৩ জনের।

জানা গিয়েছে, ভবানীপুর থানার বড়বাড়ি এলাকায় মৃত পিন্টু বেরা ও সমরেশ বেরা। অন্যদিকে দূর্গাচক থানার কসবেড়িয়া এলাকায় মৃত দীপালি মালি। প্রসঙ্গত, বাজ পড়ে মৃত্যুর ঘটনাটা প্রায় প্রতিবছরই বেড়ে চলেছে। কখনও বৃষ্টির জমা জলের মধ্য়ে কারেন্টের তারে শহরেতলিতে মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসছে। কখনও মফস্বলে, গ্রামগুলিতে আসছে বাজ পড়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনার খবর।

একদিকে, যখন ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই সোমবার থেকে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সেই সঙ্গে বাজও পড়ছে একাধিক এলাকায়। এখনও কথা হচ্ছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় কী কী করা উচিত, এবং কী কী করা উচিত নয়, এই সচেতনতা অনেকক্ষেত্রেই মেনে চলা হয় না। যার ফলে বছর বছর মৃত্যু হয় এই কারণে।

এদিকে, অনেকক্ষেত্রেই দেখা যায় আবার, অনেকে কারণ জেনেও বাইরে বেরোন। পাত্তা দেবেন কি, পেটের জ্বালা যে বড় জ্বালা। এই ভাবনারই ফল মারাত্মক হয়। মৃত্যু হয় প্রায় অধিকাংশ ক্ষেত্রে লাঙল চালাতে গিয়ে কৃষকদের, বা দিনমজুরদের। আর্থিক জ্বালা যন্ত্রনা তো থাকেই। তার উপর পরিবারের রোজগারের অন্যতম জনই যদি বাজ পড়ে প্রাণ হারান, পথে বসতে হয় পরিবারকে।

আরও পড়ুন, বছর ২২-র নার্সের দেহ উদ্ধার ঘিরে রহস্য, বিস্ফোরক অভিযোগ মৃতার বাবার

প্রসঙ্গত,  আবহাওয়া দফতরে পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে দ্বারভাঙা, দেওঘর, ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ প্রায় ১৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে। বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget