এক্সপ্লোর

Nandigram Cooperative Election: পর্যাপ্ত পুলিশ নেই বলে দাবি, সব প্রস্তুতি সত্ত্বেও মাত্র কয়েক ঘণ্টা আগে স্থগিত হয়ে গেল নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচন

East Midnapore News: পর্যাপ্ত পুলিশ নেই বলে জানিয়ে নন্দীগ্রামে স্থগিত হয়ে গেল সমবায় সমিতির নির্বাচন।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পর্যাপ্ত সংখ্যক পুলিশ না থাকার কারণে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে স্থগিত হয়ে গেল সমবায় সমিতির নির্বাচন। এর প্রতিবাদে প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কবে সমবায় সমিতির ভোটের দিনক্ষণ নতুন করে ঘোষণা করা হয় সেদিকেই নজর সব মহলের। (Nandigram Cooperative Election)

পর্যাপ্ত পুলিশ নেই বলে জানিয়ে নন্দীগ্রামে স্থগিত হয়ে গেল সমবায় সমিতির নির্বাচন। নির্বাচন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই এই সিদ্ধান্ত গৃহীত হল, যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আসাদতলিয়া নরসিংহপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার বরুণ মান্না বলেন, "সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। আজ ইমেল মারফত জানা গেল ভোট স্থগিত।" (East Midnapore News)

সম্প্রতি তমলুকে সমবায় সমিতির ভোট ঘিরে চরম উত্তেজনার মাঝে এক তৃণমূল কর্মী খুন হন। এর পর কাঁথি সমবায় ব্য়াঙ্কের ভোটে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। সেই প্রেক্ষাপটে রবিবার আসাদতলিয়া নরসিংহ পুর সমবায় সমিতির ৬৯টি আসনে ভোট ছিল। কিন্তু শনিবার ভোটের অ্য়াসিস্টান্ট রিটার্নিং অফিসারকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত এক আধিকারিক চিঠি লিখে জানান, এলাকার আইন-শৃঙ্খলা এবং বছর শেষের উৎসবের বাড়তি নিরাপত্তা নিয়ে বেশিরভাগ পুলিশকর্মী ব্যস্ত। তাই দাবি মতো পুলিশকর্মী মোতায়েন করা সম্ভব নয়।

এই চিঠি পাওয়ার পরই সমবায় নির্বাচন কমিশনের তরফে ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পথ অবরোধও করা হয়। নন্দীগ্রামে বিজেপি-র মণ্ডল সভাপতি সৌমিত্র দে বলেন, "যেখানে তৃণমূল হারবে, সেখানেই ভোট বাতিল। ফের হাইকোর্টের অনুমতি নিয়ে ভোট করতে হবে। ২৪ ঘণ্টা আগেই ভোট বাতিল। বলছে, পর্যাপ্ত পুলিশ-প্রশাসন নেই।"

সমবায় সমিতির নির্বাচন বাতিল হওয়া নিয়ে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি শেখ সুফিয়ান বলেন, "গোটাটাই প্রশাসনিক বিষয়। পুলিশ সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।" এখন কবে এই সমবায় সমিতির ভোটের দিনক্ষণ নতুন করে ঘোষণা করা হয়, সেদিকেই নজর সব মহলের।

নন্দীগ্রামের দেবীপুর দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি আগেই শুরু হয়ে গিয়েছিল। মোট ১২টি আসনে ভোটগ্রহণের কথা ছিল। সেই মতো জমা পড়েছিল মনোনয়নপত্রও। এই সমবায়ের বয়স নয় নয় করে ৫০ বছর। এতদিন মনোনীত সদস্যরাই যাবতীয় দায়িত্ব সামলে এসেছেন। এবারই প্রথম নির্বাচন হতে যাচ্ছিল, যা স্থগিত হয়ে গেল শেষ মুহূর্তে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shahid Diwas Celebration : ২১ জুলাই, কোন সভার দিকে ভিড়? তৃণমূল কর্মীরা কার সভা বাছলেন ঋতব্রত না মমতার ?
' মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সভায় লোক টানছেন ঋতব্রতরা' চাঞ্চল্যকর অভিযোগ কুণালের
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget