এক্সপ্লোর

Nandigram News: নন্দীগ্রামে তৃণমূলের মঞ্চে আগুন, এফআইআরে শুভেন্দুর নাম

East Midnapore News: তৃণমূলের অভিযোগের পরেই স্থানীয় বিজেপি নেতার বাড়িতে পুলিশ।এফআইআরে শুভেন্দুর নাম।

পূর্ব মেদিনীপুর:  নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের মঞ্চে আগুন, এফআইআরে (FIR) শুভেন্দুর নাম। নন্দীগ্রাম থানায় তৃণমূলের (TMC) অভিযোগ, এফআইআরে প্রথমেই নাম শুভেন্দুর। তৃণমূলের অভিযোগের পরেই স্থানীয় বিজেপি নেতার বাড়িতে পুলিশ। বিজেপির (BJP) তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের বাড়িতে পুলিশ। সার্চ ওয়ারেন্ট ছাড়াই কেন মেঘনাদ পালের বাড়িতে তল্লাশি? প্রশ্ন পরিবারের। এফআইআরের ভিত্তিতেই অভিযান, বলছে নন্দীগ্রাম থানার পুলিশ। 

অপরদিকে, এই মুহূর্তে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল রাজ্য -রাজনীতি। অখিল ইস্যুতে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতিকেও (President) নিশানা মন্ত্রী অখিল গিরির (Akhil Giri)। রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে।

অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল। বেশ খানিকক্ষণ রাস্তা রোকো। নন্দীগ্রাম থানায় অখিলের বিরুদ্ধে এফআইআর। মন্ত্রীকে গ্রেফতারির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। অন্যদিকে, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন সৌমিত্র খাঁ।

সৌমিত্র খাঁ বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’। জাতীয় মহিলা কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন সৌমিত্র খাঁ। পাশাপাশি রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির গ্রেফতারি দাবিও জানিয়েছেন তিনি।  অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য। টুইটারে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে অপমান করেছেন।'

  আরও পড়ুন, চাকলা লোকনাথ মন্দিরে ১০ হাজার মঙ্গলদীপ প্রজ্জ্বলন, ভক্তদের কী বার্তা বনমন্ত্রীর ?

তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অখিল গিরির যে মন্তব্য নিয়ে বিতর্ক তা অবাঞ্ছিত। এ বিষয়ে দুঃখপ্রকাশ করে তিনি যা বলার বলেছে। গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত বিষয়। দলের বক্তব্যর কোনও যোগ নেই। মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মহিলাদের সম্মান দেন। রাষ্ট্রপতিকে তো বটেই। এই অখিলবাবুকে লাগাতার আক্রমণ করেছেন শুভেন্দু। উনি এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। আমি ডিফেন্ড করছি না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকেও তো যা তা ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতারা।'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget