এক্সপ্লোর

Loknath Temple: চাকলা লোকনাথ মন্দিরে ১০ হাজার মঙ্গলদীপ প্রজ্জ্বলন, ভক্তদের কী বার্তা বনমন্ত্রীর ?

Deganga Loknath Temple: প্রতি বছরের ন্যায় এ বছরও দেগঙ্গার চাকলা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে অনুষ্ঠিত হল মঙ্গলদীপ প্রজ্জ্বলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, কী বললেন রাজ্যের বনমন্ত্রী ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রতি বছরের ন্যায় এ বছরও দেগঙ্গার চাকলা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে (Loknath Temple) অনুষ্ঠিত হল মঙ্গলদীপ (Mangaldip) প্রজ্জ্বলন। রীতি অনুযায়ী প্রতি বছর বাংলা কার্তিক মাসের শেষ শনিবার চাকলা লোকনাথ মন্দিরে এই মঙ্গলদীপ অনুষ্ঠিত হয়। মঙ্গলদীপ অনুষ্ঠানের সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকে ভক্তরা চাকলা লোকনাথ মন্দিরে ভিড় জমান।

প্রায় ১০ হাজার ভক্তরা হাতে প্রদীপ নিয়ে সন্ধান নামার সঙ্গে সঙ্গে দেশ ও বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করেন। এই মঙ্গলদীপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা বনভূমির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান-সহ একাধিক নেতৃত্বরা। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠানে মন্দির কর্তৃপক্ষ এবং ভক্তদের উদ্দেশ্যে বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন চাকলা লোকনাথ মন্দির নতুন রূপে সাজিয়ে তুলতে হবে। তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের সকল সম্প্রদায়ের মানুষের জন্য এই মঙ্গলদীপ প্রজ্জ্বলন থেকে মানুষের জন্য কল্যাণ কামনা করা হয়।' বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আরও জানান, 'চাকলা মন্দির চত্বরে ভক্তদের থাকার জন্য আশ্রয়স্থল যেমন বানানো হবে। পাশাপাশি সার্বিকভাবে উন্নয়ন করা হবে।' এদিন চাকলা লোকনাথ মন্দির চত্বরে ১০ হাজার প্রদীপ প্রজ্জলন একসঙ্গে এ যেনও মন মুগ্ধকর দৃশ্য ফুটে ওঠে লোকনাথ মন্দির চত্বরে। 

 আরও পড়ুন, অখিলের বিতর্কিত মন্তব্য জের, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

তবে বিগত কোভিড বর্ষগুলিতে ছিল বেশ কড়াকড়ি। প্রসঙ্গত, কচুয়া হল লোকনাথ ব্রহ্মচারীর পীঠস্থান।   প্রতিবছর জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্ত সমাগম হয় 'বাবা'র মন্দিরে। নদীর ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে আসেন পুণ্যার্থীরা।  শ্রাবণ মাসে যেমন মহাদেবের মাথায় জল ঢালার রীতি আছে, তেমনই লোকনাথ-ভক্তরা মন্দিরে এসে জল ঢালেন।  প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হয়  জন্মাষ্টমী অনুষ্ঠানে কচুয়া ধামে।  প্রতিবছরই পুণ্যার্থীরা বাগবাজার ঘাট,  হাসনাবাদ ঘাট সহ বিভিন্ন জায়গা থেকে গঙ্গার জল বাঁকে ঝুলিয়ে এসে পৌঁছান মন্দিরে।  ২০২০ থেকে করোনা পরিস্থিতিতে অন্যান্য সব ধর্মস্থানের মতোই উৎসবের নিয়মে আনা হয়েছিল কড়াকড়ি।কর্তৃপক্ষের তরফে বার্তা দিয়ে বলা হয়েছিল, প্রার্থনা বাড়িতেই সারতে।  লোকনাথ মন্দিরে করোনা বিধিনিষেধ মেনে প্রশাসনিক নির্দেশে জন্মাষ্টমীপালন বন্ধ রাখা হয়েছিল বিগত কোভিড বর্ষগুলিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget