এক্সপ্লোর

PMAY Scam: জেরার মুখে মেয়েকে 'জা' বলে পরিচয় মায়ের !

Geonkhali PMAY Scam: গেঁওখালিতে কেন্দ্রীয় দলের তদন্তের মুখে ঠিকাদারের কীর্তি ফাঁস! জোড়া পেল্লায় পাকা বাড়ি, তাও আবাস তালিকায় নাম! কেন্দ্রীয় দলের প্রশ্নের মুখে মেয়েকে 'জা' বলে পরিচয় মায়ের !

গেঁওখালি, পূর্ব মেদিনীপুর: কেন্দ্রীয় দলের (Central Team) প্রশ্নের মুখে মেয়েকে 'জা' বলে পরিচয় মায়ের! পাশাপাশি জোড়া পেল্লায় পাকা বাড়ি, তাও আবাস তালিকায় নাম! এমনিতেই গত বছরের শেষ থেকেই আবাস দুর্নীতিতে (PMAY Scam) জেরবার শাসকদল। তার উপর ফের এবার আরও একধাপ এগোতে গিয়ে এবার কেন্দ্রীয় দলের সামনেই আবাস দুর্নীতির পর্দাফাঁস গেঁওখালিতে। 

গেঁওখালিতে (Geonkhali) কেন্দ্রীয় দলের তদন্তের মুখে ঠিকাদারের কীর্তি ফাঁস! পাশাপাশি ২টি পাকা বাড়ি, তাও আবাস তালিকায় ঠিকাদারের নাম! কেন্দ্রীয় দলের প্রশ্নের মুখে পাশে দাঁড়ানো মেয়েকে 'জা' বলে পরিচয় মায়ের! পাশের পাকা বাড়ি জায়ের বাড়ি বলে মেয়েকে দেখালেন ঠিকাদারের স্ত্রী! দুর্নীতি ঢাকতে ভুয়ো পরিচয় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পর্দাফাঁস। মেয়ের পরিচয় দিতেও সমস্যা! এরপরেই ঠিকাদারের স্ত্রীকে কটাক্ষ অতিরিক্ত জেলা শাসকের। 

আবাস যোজনার দুর্নীতির  অভিযোগ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে মহিষাদলে গেল কেন্দ্রের প্রতিনিধি দল। এদিন মহিষাদলের বেতকুনড এলাকায় গিয়ে বাড়ি বাড়ি যান কেন্দ্রের আধিকারিকরা। সঙ্গে ছিলেন ডিএম, মহিষাদলের বিডিও ও জয়েন্ট বিডিও। কেন্দ্রীয় আবাস যোজনার একাধিক অভিযোগ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলায়  তৃতীয় দিনে কেন্দ্রীয় প্রতিনিধি দল গেলেন মহিষাদলের বেতকুন্ডু অঞ্চল এলাকায় । এলাকায় গিয়ে প্রথমে মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল ও জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলে অভিযোগ খতিয়ে দেখতে রওনা দেন গ্রামের ভেতরে। সঙ্গে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক শ্বেতা আগরওয়াল

উল্লেখ্য আবাসদুর্নীতি নিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদসহ একাধিক জেলায়। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের কুমোরচক গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় দলের সামনে ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মীরা। জড়ালেন বচসায়। তদন্তে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিরা দেখেন, দোতলা বাড়ির মালিকের নাম রয়েছে আবাস তালিকায়। গ্রামবাসীরা অভিযোগ করায় কেন্দ্রীয় প্রতিনিধিদের ভর্ৎসনার মুখে পড়েন পঞ্চায়েত সচিব। তিনি ঘুষ নিয়েছেন কি না, জানতে চান কেন্দ্রীয় প্রতিনিধিরা।পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল আবাস দুর্নীতির তদন্তে এসে কেন্দ্রীয় প্রতিনিধিদল। এদিন ধলহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় যান দুই কেন্দ্রীয় প্রতিনিধি। বেহাল রাস্তা, ১০০ দিনের কাজ ও ভাঙা বাড়ি নিয়ে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।  

আরও পড়ুন, বকেয়া DA নিয়ে 'প্রশ্ন করায়' শোকজ প্রধান শিক্ষককে !

 আবাস দুর্নীতির তদন্তে গিয়ে মুর্শিদাবাদের নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়ায় বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধিদল। আবাস তালিকায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ জানান গ্রামবাসীরা। কেন্দ্রীয় দলের গাড়ি আটকে বিক্ষোভ চলে। পরে বিডিও-র কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের গলসিতে উড়ালপুলের দাবিতে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। গলসির গলিগ্রাম গুসকরা মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। অবরোধে আটকে পড়ে আবাস যোজনার তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget