এক্সপ্লোর

PMAY Scam: 'আবাস' তালিকায় নাম থেকেও বাড়ি নিলেন না পাঁশকুড়ায় TMC বুথ সভাপতি ! 'চাই না দলের বিরুদ্ধে অভিযোগ আসুক..'

Panskura TMC Booth President On PMAY Scam : 'আবাস' দুর্নীতির মাঝে উলটপুরাণ ! তালিকায় নাম থেকেও বাড়ি নিলেন না পাঁশকুড়ায় TMC বুথ সভাপতি, কী বলছেন তিনি ?

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: জেলায় জেলায় যখন একের পর এক আবাস দুর্নীতি প্রকাশ্যে আসছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফের তালিকায় নাম উঠছে তাঁদের। এদিকে কাঁচাবাড়ির মালিকরা থেকে যাচ্ছেন সেই এক তিমিরেই।  বারবার নাম জড়াচ্ছে শাসক নেতাদের। ঠিক এমনই এক সময়ে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরে। 'আবাস' তালিকায় নাম থেকেও বাড়ি নিলেন না পাঁশকুড়ায় TMC বুথ সভাপতি ! 


PMAY Scam: 'আবাস' তালিকায় নাম থেকেও বাড়ি নিলেন না পাঁশকুড়ায় TMC বুথ সভাপতি ! 'চাই না দলের বিরুদ্ধে অভিযোগ আসুক..

'আবাস' দুর্নীতির মাঝে উলটপুরাণ

এ যেনও উলটপুরাণ। আবাস যোজনা তালিকায় নাম থাকলেও বাড়ি না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিডিওকে চিঠি দিলেন পাঁশকুড়ার তৃণমূলের বুথ সভাপতি তথা প্রাক্তন উপ-প্রধান শক্তিপদ মান্না। শাসকদলের তরফে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হলেও, 'জনরোষের ভয়ে তৃণমূল নেতার এই সিদ্ধান্ত', খোঁচা বিজেপির।

কে এই TMC বুথ সভাপতি ?

রাজ্যজুড়ে আবাস যোজনা নিয়ে যখন একাধিক  দুর্নীতির অভিযোগ উঠে আসছে, তার মাঝেই এবার বাড়ি না নেওয়ার সিদ্ধান্ত নিলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা নস্করদীঘি গ্ৰামের তৃণমূলের বুথ সভাপতি শক্তিপদ মান্না। ২০১৩ -২০১৮ পর্যন্ত তিনি সামলেছেন উপ-প্রধানের দায়িত্ব।বর্তমানে তিনি নস্করদীঘি বুথের তৃণমূলের বুথ সভাপতি। বাড়ি ছাড়ার ইচ্ছেপ্রকাশ করে ইতিমধ্যে দলীয় নেতৃত্ব ও পাঁশকুড়া ব্লকের বিডিওকে জানিয়েছেন বাড়ি না নেওয়ার কথা।


PMAY Scam: 'আবাস' তালিকায় নাম থেকেও বাড়ি নিলেন না পাঁশকুড়ায় TMC বুথ সভাপতি ! 'চাই না দলের বিরুদ্ধে অভিযোগ আসুক..

'চাই না দলের বিরুদ্ধে নতুন করে অভিযোগ আসুক..'  

শক্তি মান্না বলেন, 'ছেলের উপার্জনের টাকায় তৈরি হচ্ছে বাড়ি। তাই আর নতুন করে তার বাড়ির কোনও প্রয়োজন নেই। আমি চাইছি প্রকৃত যারা বাড়ি পাওয়ার যোগ্য তারাই পাক বাড়ি।' তিনি আরও দাবি করেন,'যে হারে বিরোধীরা আবাস যোজনাকে নিয়ে এবং বিভিন্ন সময়ে দলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলছেন, তাই আমি চাই না আর নতুন করে কোনও অভিযোগ আসুক দলের বিরুদ্ধে। আর এই বাড়ি নিয়ে আমি কালিমালিপ্ত হতে চাই না।' আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন, আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে মাতলেন রচনা, বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী পালন হুগলির সাংসদের

এই ঘটনা প্রকাশ্যে আসতেই কী প্রতিক্রিয়া বিজেপির ?

বিজেপির দাবি,'এরা দীর্ঘদিন ধরে এত পরিমাণে কাটমানি নিয়েছেন যে, নতুন করে আর কাটমানি নেবেন না।তবে সাধারণ মানুষের জনরোষে পড়তে পারে তাই লোক দেখানো নাটক করছে।' যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় বলেন,'শক্তিপদবাবুর এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এইরকম ভাবে প্রতিটি মানুষ যদি শক্তিবাবুর মত এগিয়ে আসেন, তাহলে প্রকৃত প্রাপকরা বাড়ি পাবেন। দীর্ঘদিন ধরে আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে বিজেপি।তবে বিজেপির মুখে এই কাটমনির অভিযোগ মানায় না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget