এক্সপ্লোর

East Midnapore: নিখোঁজ হওয়ার প্রায় একমাস পর দেওয়ালের ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার বৃদ্ধার দেহ

বৃষ্টিতে দেওয়াল ভেঙে চাপা পড়েই মৃত্যু, দাবি পরিবারের...

বিটন চক্রবর্তী, চণ্ডীপুর (পূর্ব মেদিনীপুর): পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ভেঙে পড়া দেওয়ালের ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হল বৃদ্ধার মৃতদেহ।  গত ১৪ সেপ্টেম্বর থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন।  মৃতের পরিবারের দাবি, বৃষ্টিতে দেওয়াল ভেঙে চাপা পড়েই মৃত্যু হয়েছে বৃদ্ধার।

১৪ সেপ্টেম্বর থেকে নিখোঁজ বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য।  মাটির ঘরের দেওয়ালের ধ্বংসাবশেষ সরিয়ে মিলল পচাগলা মৃতদেহ। এই ঘটনা ঘিরে রহস্য দানা বেঁধেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকার হাঁসচরায়।

পুলিশ সূত্রে খবর, গত ১৪ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন ৮০ বছরের ছায়া নায়েক। হাঁসচরার বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন তিনি। দুই ছেলে কর্মসূত্রে অন্যত্র থাকেন। তিন মেয়েও বিয়ের পর থাকেন অন্য জায়গায়। 

আরও পড়ুন: ২৬ দিন পার, এখনও জলের তলায় পূর্ব মেদিনীপুরে পটাশপুরের ৬২টি গ্রাম

পরিবারের তরফে মিসিং ডায়রি করা হয় চণ্ডীপুর থানায়। বৃদ্ধার পাকা বাড়ির পিছনে একটি মাটির বাড়ি আছে।  ১৪ সেপ্টেম্বর প্রবল বৃষ্টিতে সেই মাটির ঘরের একদিকের দেওয়াল ধসে পড়ে। 

সম্প্রতি সেখান থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খবর দেয় পরিবারকে। সোমবার চণ্ডীপুরের বিডিওর উপস্থিতিতে পুলিশ ওই মাটির বাড়ির ভাঙা দেওয়ালের নীচে থেকে বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে।  

প্রতিবেশীরা অবশ্য ঘটনার পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন। এমনই এক প্রতিবেশী বললেন, প্রায়ই স্বামী-স্ত্রীর অশান্তি হত। জেঠু চুলের মুঠি ধরে মারত। মৃত্যুর পিছনে বৃদ্ধার স্বামীও থাকতে পারেন। 

আরও পড়ুন: পাঁশকুড়ায় কংসাবতী নদী তীরবর্তী এলাকায় ধস, নদীগর্ভে দোকান-ঘর

মৃতার পরিবারের অবশ্য দাবি, দেওয়াল চাপা পড়েই মৃত্যু হয়েছে বৃদ্ধার।  মৃতার বড় ছেলে অমৃত নায়েক বলেন, প্রতিবশীরা কে কী বলছেন, জানি না।  এটা নিছকই দুর্ঘটনা। দেওয়াল চাপা পড়েই মৃত্যু হয়েছে মায়ের। মৃত্যুর কারণ জানতে, দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বাবা-মায়ের অনুপস্থিতিতে শিশুকন্যাকে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেফতার পরিচারিকা, সিসিটিভিতে হাড় হিম করা দৃশ্য

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sujit Bose : 'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
News live: খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
SSC Tainted Candidates : পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
Tiljala Fire Incident:'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির
'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget