এক্সপ্লোর

East Midnapore: বাবা-মায়ের অনুপস্থিতিতে শিশুকন্যাকে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেফতার পরিচারিকা, সিসিটিভিতে হাড় হিম করা দৃশ্য

বাবা মায়ের অনুপস্থিতিতে ছোট্ট বাচ্চাটির উপর নৃশংস অত্যাচার চালাতো অভিযুক্ত পরিচারিকা। বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হাড় হিম করা ছবি।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : ফরে শিশু নিগ্রহের মতো নৃশংস ঘটনা উঠে আসল। এবার দশ মাসের শিশুকন্যাকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগে বাড়ির পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ। বাবা মায়ের অনুপস্থিতিতে ছোট্ট বাচ্চাটির উপর নৃশংস অত্যাচার চালাতো অভিযুক্ত পরিচারিকা। বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হাড় হিম করা ছবি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাঁশকুড়া এলাকায়। 

আরও পড়ুন - East Midnapore: পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে জলে পড়ে মৃত্যু দেড় বছরের ঘুমন্ত শিশুর

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার পাবলিক হেলথের ডিসট্রিক্ট ম্যানেজার নবমিতা ভট্টাচার্য এবং তাঁর স্বামী দেবাশীষ দাস পাঁশকুড়ার মেচগ্রামে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। দেবাশীষ দাস পেশায় বাঁকুড়া মেডিক্যাল কলেজের চিকিৎসক। সূত্র অনুযায়ী যা জানা যাচ্ছে, গত ২০১৮ সাল থেকে ওই দম্পতির ফ্ল্যাটে পরিচারিকার কাজ করে আসছে স্থানীয় কল্পনা সেন নামে বছর পঞ্চাশের এক মহিলা। এর মাঝেই গত নভেম্বর মাসে একটি শিশুকন্যার জন্ম দেন নবমিতা ভট্টাচার্য। মেদিনীপুরের বাবার বাড়িতে থেকে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে মে মাসে ফের ফ্ল্যাটে এসে ওঠেন তিনি। বাঁকুড়া মেডিক্যাল কলেজের চিকিৎসক নবমিতার স্বামী দেবাশীষ প্রতি শনিবার করে ফ্ল্যাটে আসেন। কয়েকমাস আগে তাঁর চোখেই প্রথম অসংগতি ধরা পড়ে। পরিচারিকা কল্পনার আচরণে কিছু সন্দেহ দেখা দেওয়ায় কয়েক মাস আগেই ওই দম্পতি পরিচারিকার অলক্ষে নিজেদের ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা বসান। সিসিটিভি ক্যামেরার সঙ্গে নিজেদের ফোনের সংযোগ করিয়ে নেন তাঁরা। যাতে যেকোনও জায়গা থেকেই তা দেখতে পারেন।

আরও পড়ুন - East Medinipur : নৌকায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১, নিখোঁজ ১

ফ্ল্যাটে ফিরে আবার নিজের কাজে যোগ দেন নবমিতা। বাড়িতে পরিচারিকা কল্পনার দায়িত্বে শিশুকন্যাকে রেখে তিনি কাজে বেরিয়ে যেতেন। শিশুটির পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ নবমিতার স্বামী দেবাশীষ মেয়েকে দেখার জন্য বাঁকুড়া থেকে নিজের মোবাইলে অনলাইনে সিসিটিভি ফুটেজ দেখেন। সেই সময় দেবাশীষ দেখতে পান হাড় হিম করা দৃশ্য। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, অভিযুক্ত পরিচারিকা তাঁর একরত্তি শিশুর উপর শারীরিক অত্যাচার চালাচ্ছে। কখনও ওই পরিচারিকা শিশুটির পা ধরে বিছানার উপর আছাড় মারছে। আবার কখনও শিশুটির শরীরে সজোরে আঘাত করছে। এমন দৃশ্য দেখার পরই দেবাশীষ বাবু তাঁর স্ত্রী নবমিতাকে পুরো ঘটনা জানান। কিন্তু সেই সময়ে নবমিতাদেবী কাজের জন্য কাঁথিতে ছিলেন। পরে দেবাশীষ বাবুও বাড়ি ফিরে আসেন। এরপরই পরিচারিকা কল্পনা সেনের নামে তাঁরা পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ জানান। অভিযুক্ত পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ। আজকে তাকে তমলুক আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget