এক্সপ্লোর

Bhagwanpur BJP Leader Murder: ডেকে নিয়ে গিয়ে ভগবানপুরের বিজেপি নেতাকে মারধর, খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তার পর বেধড়ক মারধর করে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে বিজেপি নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ভগবানপুরে (Bhagbanpur) বিজেপি (BJP) নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মৃতের নাম ভাস্কর বেরা। ভগবানপুরের (Bhagbanpur) বিজেপি (BJP) বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির দাবি, ভাস্কর বাসুদেববেড়িয়া এলাকার ১১৪ নম্বর বুথের সাধারণ সম্পাদক ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, গ্রামে কালীপুজো উপলক্ষে গতকাল ওই বিজেপি নেতাকে কয়েকজন ডেকে নিয়ে যায়।

তার পর বেধড়ক মারধর করে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে বিজেপি নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিজেপির দাবি, ভোটের পর থেকে এলাকায় সন্ত্রাস চলছে। তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে দাবি। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

গত ৬ নভেম্বরও একই ঘটনা ঘটে, ভগবানপুরে (Bhagabanpur) রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপি (BJP) নেতাকে পিটিয়ে ও কুপিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মৃতের নাম চন্দন মাইতি। অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার পথে, বছর আটত্রিশের ওই বিজেপি (BJP Leader) নেতাকে ফোন করে ডাকা হয়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

এর ঘণ্টাদুয়েক পর, বাড়ি থেকে বেশি কিছুটা দূরে রাস্তার ওপর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিজেপি নেতাকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত (Murder Case) বলে ঘোষণা করা হয়। বিজেপির অভিযোগ, ভোটের সময় থেকেই তৃণমূলের (TMC) নিশানায় ছিলেন দলীয় নেতা। তাঁর খুনের পিছনে শাসকদলের হাত রয়েছে বলে অভিযোগ। থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

উল্লেখ্য, বনগাঁয় বিজেপি কর্মীদের গায়ে হাত পড়লে অথবা তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হলে, তৃণমূলের সংসদীয় জেলা সভানেত্রী অক্ষত অবস্থায় নিজের এলাকায় ফিরতে পারবেন না। এই মর্মে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের বনগাঁ সংসদীয় জেলার সভানেত্রী।

আরও পড়ুন:  Kolkata Fire: ফের শহরে আগুন, দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় টালিগঞ্জের নির্মীয়মাণ বহুতলের আগুন নিয়ন্ত্রণে

 আরও পড়ুন: Hooghly News: পারিবারিক অশান্তি? বৃদ্ধকে মাথা থেঁতলে খুন, আটক অভিযুক্ত মেয়ে

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget