এক্সপ্লোর

East Midnapur News: পটাশপুরে শুভেন্দুকে ‘গো ব্যাক’ স্লোগান, সৌজন্য হারিয়েছে তৃণমূল, আক্রমণ বিরোধী দলনেতার

East Midnapur Political News: নিজের জেলায় ফের বিক্ষোভের মুখে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।শুনতে হল গো ব্যাক স্লোগান।যাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে (Patashpur) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঘিরে গো ব্যাক স্লোগান। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সৌজন্যের রাজনীতি হারিয়েছে শাসক দল, আক্রমণ বিধানসভার বিরোধী দলনেতার। দলের কোনও সম্পর্ক নেই, পাল্টা জবাব তৃণমূলের।
নিজের জেলায় ফের বিক্ষোভের মুখে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।শুনতে হল গো ব্যাক স্লোগান।যাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে।

গত ৬ জানুয়ারি আক্রান্ত হন প্রাক্তন তৃণমূল নেতা ও পটাশপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি তাপস মাঝি।অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।সেদিনের ঘটনার পর, রবিবার বিকেলে তাপস মাঝিকে তাঁর বাড়িতে দেখতে আসছিলেন শুভেন্দু অধিকারী।কিন্তু বাড়িতে ঢোকার মুখেই বিজেপি নেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান কয়েকজন।ওঠে গো ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের মধ্যে তৃণমূলের পতাকা হাতেও কয়েকজনকে দেখা যায়।

এরইমধ্যে তাপস মাঝির বাড়িতে ঢোকেন বিধানসভার বিরোধী দলনেতা।বৈঠক শেষে তৃণমূলের সমালোচনা করেন তিনি। বললেন, সৌজন্য হারিয়েছে রাজনীতি, এখানে উনি আক্রান্ত হওয়ার পর, ওনাকে দেখতে কেউ আসেনি, যাঁরা তৃণমূলে ব্রাত্য, তাঁরা আমাদের কাছে আসবেন। 
তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণকুমার মাইতি বলেছেন, ওনাকে বলব আমাদের দিকে দেখার দরকার নেই, ওনার দলের দিকে নজর দিন। এই ঘটনায় তৃণমূল জড়িত নয়।

এদিকে, হামলাকারীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়েছেন প্রাক্তন তৃণমূল নেতা তাপস মাঝিও। বলেছেন, ভবিষ্যতে কী করব তা ঠিক করিনি, ওদেরকে বলব আমাকে চ্যালেঞ্জ করুন।

সবমিলিয়ে রাজনৈতিক তরজায় উত্তপ্ত পরিস্থিতি।

উল্লেখ্য, কয়েকদিন আগে  নন্দীগ্রামে (Nandigram) শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবসে (Shahid Shtaddhanjali Dibas) স্থানীয় বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা ছড়িয়েছিল। বিজেপি নেতাকে লক্ষ্য করে তৃণমূল (TMC) কর্মীরা কটূক্তি করেন বলে অভিযোগ। ওই দিন সকালে ভাঙাবেড়ার শহিদ মিনারে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, সভায় আসার পথে, ভাঙাবেড়া ব্রিজের কাছে তৃণমূলের অনুষ্ঠানস্থল থেকে বিজেপি নেতাকে কটূক্তি করেন কয়েকজন তৃণমূল   এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তাঁর প্রতিক্রিয়ায় বলেন,  তৃণমূল গতবারও নোংরামো করে আমাকে আটকানোর চেষ্টা করে, লাভ হয়নি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget