এক্সপ্লোর

Suvendu Adhikari: দেবব্রত খুনে জাহাজ বাড়ির মালিক সহ আরও ১১ তৃণমূল নেতাকর্মী জেলে ঢুকবেন, ফের হুঁশিয়ারি শুভেন্দুর

নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি স্বদেশ দাস বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এ সব বলা হচ্ছে। 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় তৃণমূলের আরও ১১ জন নেতাকর্মী জেলে যাবেন।গতকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে লক্ষ্মীপুজোর এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও। তাদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থপূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে।

কিছুদিন আগেই নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, দেবব্রত মাইতির খুনিদের সিবিআই ডাকছে। হলদিয়া যাচ্ছে আর আসছে। ১২ জন ভিতরে ঢুকবে। মহালয়ার দিন সোনাচূড়ায় এই হুমকি দিয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বুধবার, লক্ষ্মীপুজোর দিন একই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুরে এসে ফের তৃণমূল নেতাদের উদ্দেশে হুমকি দিলেন তিনি।  বললেন, জাহাজ বাড়ির মালিক সহ আরও ১১টা গুন্ডা রয়েছে, ওদেরকেও জেলে ঢোকাব। আমার নাম শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে জেলার রাজনীতিতে শুরু হয়েছে জলঘোলা।  কারণ, মহালয়ার দিন শুভেন্দু অধিকারীর গ্রেফতারের হুমকির দিন তিনেকের মধ্যেই বিজেপি কর্মীর খুনের মামলায় ১১ জন তৃণমূল নেতা কর্মীকে গ্রেফতার করে সিবিআই।ফের বিজেপি বিধায়ক গ্রেফতারির হুঁশিয়ারি দেওয়ায়  পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। 

নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি স্বদেশ দাস বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এ সব বলা হচ্ছে।  সিবিআই যে কেন্দ্রের দালাল, তা এর থেকে প্রমাণিত।  আমরা আইনের পথে মোকাবিলা করব।

গত ৩ মে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতির ওপর হামলা হয়।  গত ১৩ মে, এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর।  ঘটনায় অভিযোগ ওঠে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান সহ তৃণমূলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে।  বিজেপি নেতা খুনের অভিযোগে ইতিমধ্যে শেখ সুফিয়ানের জামাই-সহ ১১ জনকে সিবিআই গ্রেফতার করেছে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget