এক্সপ্লোর

East Midnapur:হলদিয়া শিল্পাঞ্চলে সিটুর জেলা সম্মেলন, মদতের অভিযোগ বিজেপির, 'ভিত্তিহীন', বলল তৃণমূল

হলদিয়ায় বিজেপির ভোটব্যাঙ্কে ভাগ বসাতে তৃণমূলের সহযোগিতায় এই সম্মেলন, এমনই অভিযোগ বিজেপির। মানতে নারাজ শাসক দল। সিটুর দাবি, তাদের লড়াই তৃণমূল ও বিজেপি দু’জনের বিরুদ্ধেই।

বিটন চক্রবর্তী, হলদিয়া (পূর্ব মেদিনীপুর):  হলদিয়া শিল্পাঞ্চলে সিটুর জেলা সম্মেলন। তাকে ঘিরেই তুঙ্গে রাজনৈতিক তরজা। হলদিয়ায় বিজেপির ভোটব্যাঙ্কে ভাগ বসাতে তৃণমূলের সহযোগিতায় এই সম্মেলন, এমনই অভিযোগ বিজেপির। মানতে নারাজ শাসক দল। সিটুর দাবি, তাদের লড়াই তৃণমূল ও বিজেপি দু’জনের বিরুদ্ধেই।

শহরজুড়ে লাল পতাকা। তৃণমূল পরিচালিত পুরসভার প্রেক্ষাগৃহে সিপিএমের শ্রমিক সংগঠনের জেলা সম্মেলন।রবিবার হলদিয়ার হাজরামোড়ে সিটুর অষ্টম জেলা সম্মেলন ঘিরে  শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর পিছনে রাজনীতির অন্য সমীকরণ খুঁজছে গেরুয়া শিবির।২০২১-এ বিধানসভা ভোটে তৃণমূলের হাতছাড়া হয়েছে হলদিয়া।তৃণমূল প্রার্থী স্বপন নস্করকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির তাপসী মণ্ডল। তৃতীয় স্থানে রয়েছে বামেরা।

এই পরিস্থিতিতে, প্রথমবার হলদিয়ায় আয়োজিত হল সিটুর জেলা সম্মেলন। আর এ নিয়েই শুরু হয়েছে তরজা। বিজেপির ভোট ব্যাংকে ভাঙন ধরাতেই, তৃণমূলের সহযোগিতায় এই সম্মেলন, এমনই অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধানসভা নির্বাচনে হলদিয়ায় বিজেপি জিতে যাওয়ায় ভয় পেয়েছে তৃণমুল। আমরা কোনও রাজনৈতিক কর্মসূচি করলে নানান বাধায় পড়তে হয়, সেখানে বামেরা তৃণমুলের সহযোগিতায় এই সম্মেলন করছে। সামনে হলদিয়া পুরসভার ভোট, তার আগে বিজেপির ভোটব্যাংক ভাঙার এটি একটি চক্রান্ত। 

বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বলেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তাদের রাজনৈতিক কর্মসূচি করার অধিকার আছে। আর বিজেপির সঙ্গে বামেদেরই সখ্যতা বেশি। বিজেপির অভিযোগ ভিত্তিহীন।

তবে সিটুর দাবি, তাঁদের লড়াই দুই দলেরই বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর সিটুর সম্পাদক সুব্রত পণ্ডা বলেছেন, আমাদের লড়াই তৃণমূল ও বিজেপির জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে। 

বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে কয়েকদিন আগেই দাবি করেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি। যদিও তৃণমূল মিথ্যা প্রচার করছে বলে দাবি করেছিলেন তাপসী। এবার সিটুর জেলা সম্মেলন ঘিরে সরগরম শিল্পাঞ্চল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget