এক্সপ্লোর

East-West Metro : ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে নতুন জটিলতা ! ক্ষতিপূরণ বাড়ানোর দাবি হাওড়া ময়দানের ব্যবসায়ীদের একাংশের

Howrah Maidan Metro Station : কিছুদিনের মধ্য়েই হাওড়া ময়দান থেকে এসপ্ল্য়ানেড পর্যন্ত রুটে, কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনের কথা রয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া : হাওড়া ময়দানে মেট্রো (Howrah Maidan Metro) প্রকল্পের পার্কিং তৈরিতে দেখা দিয়েছে নতুন সমস্য়া। অন্য়ত্র সরতে আপত্তি জানিয়েছেন ব্য়বসায়ীদের একাংশ। পাশাপাশি ক্ষতিপূরণ বৃদ্ধির দাবি জানিয়েছেন তাঁরা। এনিয়ে KMRCL ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। 

ফের ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে নতুন জটিলতা ! ক্ষতিপূরণ বাড়ানোর দাবিতে সরব হলেন হাওড়া ময়দানের ব্য়বসায়ীদের একাংশ। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের পাশে, বড়সড় পার্কিং তৈরির কথা ভাবছে মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Railways Authority)। কিন্তু সমস্য়া দানা বেঁধেছে এই এলাকার শ্রী মার্কেটের ব্য়বসায়ীদের নিয়ে। এখানে মেট্রো প্রকল্প শুরুর সময় ১২৯ টি দোকান অন্য়ত্র সরানো হয়। তখন বলা হয়েছিল ৩ বছরের জন্য় সরানো হচ্ছে। যার ক্ষতিপূরণ বাবদ প্রত্য়েক দোকান মালিককে ৫৫ হাজার টাকা ও দোকানের এলাকা অনুযায়ী প্রতি স্কোয়ার ফিটে ২৫০ টাকা করে দেওয়ার কথা বলা হয়। 

কিন্তু মেট্রোর রুট বদল তারপর করোনা সহ বিভিন্ন কারণে, ৩ বছর এখন ১৩ বছরে এসে দাঁড়িয়েছে। এরইমধ্য়ে পার্কিং তৈরির জন্য়, ব্য়বসায়ীদের এই জায়গা থেকে সরিয়ে অন্য়ত্র নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। তা নিয়ে আপত্তি জানাচ্ছে ব্য়বাসায়ীদের একাংশ। তাঁদের বক্তব্য় বারবার স্থান বদলে ব্য়বসার ক্ষতি হচ্ছে। পাশাপাশি ক্ষতিপূরণের পরিমান বাড়ানোরও দাবি তুলেছেন তাঁরা। 

সম্প্রতি হাওড়া জেলা প্রশাসন ও KMRCL-এর সঙ্গে ব্য়বসায়ী সমিতির বৈঠক হয়। কিন্তু তাতে সমাধান সূত্র বেরোয়নি। ব্যবসায়ীরা যেমন দাবি করছেন, এত বছরের ব্যবসা, এভাবে সরতেই বললেই সরে যাওয়া যায় না বলে। তেমনই পাল্টা KMRCL-র দাবি, নির্দিষ্ট মাপের বাইরে এভাবে ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানো যায় না। গোটা বিষয় নিয়ে কলকাতা মেট্রোর মুখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, 'আমাদের রেলের কিছু নিয়ম আছে। যদি উচ্ছেদ হয়, তা হবে নিয়ম মেনে।'

এদিকে, কিছুদিনের মধ্য়েই হাওড়া ময়দান থেকে এসপ্ল্য়ানেড পর্যন্ত রুটে, কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনের কথা রয়েছে। যার আগে এভাবে নতুন ধাক্কার জেরে মেট্রো পরিষেবা চালুর প্রক্রিয়া ফের পিছিয়ে যাবে কি না, সেটাই এখন দেখার।       

আরও পড়ুন- 'দিল্লি যাব, প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি' জানালেন মুখ্যমন্ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget