এক্সপ্লোর

East West Metro Update : সেজেগুজে তৈরি শিয়ালদা মেট্রো, কিন্তু উদ্বোধন কবে? নেই উত্তর

Sealdah Metro : তৈরি হয়ে পড়ে আছে শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। কিন্তু উদ্বোধন হবে কবে? এখনও উত্তর দিতে পারছেন না মেট্রো রেলের কর্তারা। তাঁরা বসে আছেন রেল বোর্ডের দিন ঘোষণার অপেক্ষায়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কথায় বলে, সেজেগুজে রইলাম বসে, পালকি নেই তো যাব কীসে! অনেকটা এই অবস্থা কলকাতা মেট্রোর। সম্পূর্ণ হয়ে গিয়েছে শিয়ালদা মেট্রো স্টেশনের কাজ। ৩ মাসের সময়সীমা শেষে আরও ৩ মাস সময় বাড়িয়েছেন CRS। কিন্তু রেল বোর্ড এখনও দিন ঘোষণা না করায় আটকে আছে উদ্বোধন।

অব্যাহত ধোঁয়াশা

কাজ শেষ হওয়ার পর, গত মার্চেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুরুত্বপূর্ণ স্টেশন শিয়ালদা ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বা CRS। পরীক্ষায় পাস করার পর উদ্বোধনের জন্য ৩ মাস সময়ও দেন তিনি। এরই মধ্যে পেরিয়ে গিয়েছে পয়লা বৈশাখের নির্ধারিত দিন, কলকাতা ঘুরে গিয়েছেন রেলমন্ত্রী। কিন্তু উদ্বোধন হয়নি শিয়ালদা মেট্রো স্টেশনের। কবে হবে? এখনও ধোঁয়াশা।

কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেছেন, 'আমরা অ্যাপ্লাই করেছি, তৈরি আছি। ৩ মাসের এক্সটেনশন পেয়েছি, রেল বোর্ড তারিখ ঘোষণা করলেই উদ্বোধন করা হবে।'

উদ্বোধনের অপেক্ষা

মেট্রো সূত্রে খবর, শিয়ালদা স্টেশনের উদ্বোধন হলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনি আয় বাড়বে মেট্রোর। উদ্বোধনের জন্য সময় বাড়িয়েছেন CRS। মেট্রো কর্তৃপক্ষ বলছে, তারা তৈরি। কিন্তু তৈরি স্টেশন দিন গুণছে উদ্বোধনের অপেক্ষায়। 

প্রসঙ্গত, শিয়ালদায় মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন। রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার বিশেষভাবে সক্ষমদের জন্য। প্রতিদিন শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করেন লক্ষাধিক যাত্রী।  মেট্রোরেল পরিষেবা শুরু হলে সময় অনেকটাই কম লাগবে নিঃসন্দেহে। ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন  চালু হলে একদিকে যেমন বাড়বে যাত্রী সংখ্যা। তেমনই লাভের মুখ দেখবে বলে মেট্রো, বলে আশা করছে কর্তৃপক্ষ। এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। মাটির ওপরের মতো মাটির নীচেও ভিড় যথেষ্ট বেশি হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। 

আরও পড়ুন- রাজ্যে ফের কি বিষমদের জেরে মৃত্যু? ঝলকে আগের মর্মান্তিক ঘটনাগুলো

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget