এক্সপ্লোর

East-West Metro Service: যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, ফের দুদিন বন্ধ এই রুটে মেট্রো পরিষেবা

Kolkata Metro Service: এর আগে ২ দফায় ৮ দিন বন্ধ ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শনিবার ও রবিবার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। শুক্রবার সন্ধের পর থেকে বন্ধ রাখা হবে পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর,  সোমবার দেরিতে চালু হবে পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সঙ্গে জুড়বে বৌবাজার। সেই কারণেই ফের ২ দিন বন্ধ থাকবে পরিষেবা। এর আগে ২ দফায় ৮ দিন বন্ধ ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। 

২০১৯ সালে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন, বউবাজারে দুর্গা পিতুরি লেনে ঘটে যায় বড়সড় বিপর্যয়। মাটির নীচ দিয়ে মেট্রোর টানেল তৈরির কাজ চলাকালীন ফাটল ধরে যায় বহু বাড়িতে। এর ফলে সাময়িকভাবে বন্ধ করে দিতে ওই অংশের কাজ। কাজ শেষ না হওয়ায়, স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়ে চালু করা যায়নি যাত্রী পরিষেবা। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত অংশ বাদ দিয়ে এরপর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে শুরু হয় মেট্রো চলাচল। এবার এই অংশেই পরিষেবা চালু করতে উদ্যোগী মেট্রো রেল কর্তৃপক্ষ। কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এক ফরাসী সংস্থাকে। এর জন্য আমূল পরিবর্তন আনতে হবে সিগন্যালিং ব্যবস্থায়। যাত্রী পরিষেবা চালু রেখে যা কোনওভাবেই করা সম্ভব নয়।


East-West Metro Service: যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, ফের দুদিন বন্ধ এই রুটে মেট্রো পরিষেবা

শুক্রবার (০৭.০৩.২৫) শেষ ট্রেন ছাড়ার সময়: 

  • এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান স্টেশন থেকে- সন্ধে ৭টা 
  • শিয়ালদা স্টেশন থেকে- সন্ধে ৭টা ৩ মিনিটে
  • সল্টেলেক সেক্টর ফাইভ স্টেশন থেকে- সন্ধে ৭টা ৫ মিনিটে 

সোমবার (১০.০৩.২৫) প্রথম ট্রেন ছাড়ার সময়: 

  • এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান স্টেশন থেকে- সকাল ৮টা 
  • শিয়ালদা স্টেশন থেকে- সকাল ৮টা ৫ মিনিটে 
  • সল্টেলেক সেক্টর ফাইভ স্টেশন থেকে- সকাল ৮টা ১৫ মিনিটে

 

গত বছরই চালু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের পরিষেবা। আগেই যাত্রী পরিষেবা চালু হয়েছে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে। কিন্তু এখনও জোড়া যায়নি মাঝের অংশ। অর্থাৎ, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এবার সেই কাজ শেষ করার লক্ষ্যে ঝাঁপিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এর আগে এই কাজের জন্য ফেব্রুয়ারি মাসে দু দফায় বন্ধ ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা।              

আরও পড়ুন: Panagarh News : বারবার বয়ান বদল, এবার পানাগড়কাণ্ডে গ্রেফতার মৃতা সুতন্দ্রার ড্রাইভার, দায়ের অনিচ্ছাকৃত খুনের মামলা

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget