এক্সপ্লোর

Partha Chatterjee: হুমকি দিয়েছেন পার্থ, আদালতে দাবি ইডির আইনজীবীর

ED Investigation: ৩ অগাস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি হেফাজতের নির্দেশ।

প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা ও ভুবনেশ্বর: ইডি-র দুই আধিকারিককে হুমকি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি নাকি এও বলেছেন যে এসএসকেএম (SSKM) তাঁরই হাসপাতাল। যেমন মেডিক্যাল রিপোর্ট চাইবেন, সেটাই পাবেন। আদালতে চাঞ্চল্যকর দাবি করেছেন, ইডি-র আইনজীবী। এসএসকেএম-এ মেডিক্যাল টেস্ট করালে হয়ত AIIMS-এর মতোই রিপোর্ট আসত, আদালতে দাবি পার্থর আইনজীবী। এরই মধ্যে ৩ অগাস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি হেফাজতের নির্দেশ।

ভর্তি-তরজা:
শেষ অবধি ভুবনেশ্বর এইমস ভর্তি নেয়নি পার্থ চট্টোপাধ্যায়কে। জানিয়ে দিয়েছে তাঁর শারীরিক পরিস্থিতি গুরুতর নয়। পার্থ চট্টোপাধ্যায়ের এসএসকেএম-এ থাকা নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার আদালতে ইডি-র আইনজীবী দাবি করেন, সরকারি হাসপাতালে থাকার সুবিধা নিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন মন্ত্রী। এমনকী, অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, ইডি-র দুই আধিকারিককে তিনি হুমকি দেন বলেও অভিযোগ। ইডি-র দাবি, মন্ত্রী বলেছেন - এসএসকেএম তাঁর হাসপাতাল, যা চাইবেন করবেন, যেমন মেডিক্যাল রিপোর্ট চাইবেন, সেটাই পাবেন। মন্ত্রীর এই হুমকির ভিডিও আছে বলেও দাবি করেন ইডি-র আইনজীবী। প্রয়োজনে তা আদালতে পেশও করা হবে। এমনকী তল্লাশি অভিযানের সময়েও পার্থ চট্টোপাধ্যায়, অসহযোগিতা করেছেন বলেও অভিযোগ করেন ইডির আইনজীবী। তিনি দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায় সিজার লিস্ট ও অ্যারেস্ট মেমোতে সই করতে চাননি।

পার্থর শারীরিক পরিস্থিতি:
এদিন পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি নেয়নি ভুবনেশ্বরের এইমস কর্তৃপক্ষ। সেখানকার মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিয়ে ইডি-র আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ক্রনিক রোগ আছে। রক্তচাপ রয়েছে ১২১/৬১। অক্সিজেন লেভেল রয়েছে ১০০ শতাংশ। শ্বাসপ্রশ্বাস ব্যবস্থা নর্মাল রয়েছে। ১৫ বছর ধরে ডায়াবিটিসের সমস্যা রয়েছে পার্থর, তবে তাঁর শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আছে। বলা হয়েছে, তাঁর এমন কোনও রোগ নেই যে, হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন আছে। ইডির তরফে আরও বলা হয়, পার্থ চট্টোপাধ্যায় নিজের অসুস্থতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। সেই কারণে, তাঁকে ভুবনেশ্বর নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের টাকা নষ্ট হয়েছে।

এর পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেছিলেন, এসএসকেএম-এ মেডিক্যাল টেস্ট হলেও হয়ত একই রিপোর্ট আসত। অন্যদিকে ইডির আইনজীবী বলেছিলেন, ইডি চায় সিজিও (CGO) কমপ্লেক্সে চিকিৎসককে নিয়ে গিয়ে মেডিক্যাল টেস্ট করাতে।

আরও পড়ুন: আজ রাতে ভুবনেশ্বরেই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget