এক্সপ্লোর

ED Investigation: 'আইনের উপর আস্থা রাখি', বললেন অর্পিতা

Arpita Mukherjee: রবিবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলার আগে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে।

কলকাতা: আইনের উপরেই আস্থা রাখার কথা জানালেন এসএসসি নিয়োগ কাণ্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। রবিবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলার আগে স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আইন আইনের পথে চলবে, আইনের উপর আস্থা রাখি।'

এদিন জোকা ইএসআই হাসপাতালের সামনে গাড়ি থেকে নামার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার সঙ্গে গাড়িতে রয়েছেন ইডি-র ২ মহিলা আধিকারিক। এর আগে নির্ধারিত সময়ে সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয় অর্পিতাকে। আদালতে তোলার আগে জোকা ইএসআই হাসপাতালে অর্পিতার মেডিক্যাল টেস্ট। গতকাল প্রায় ৩ ঘণ্টা মেডিক্যাল পরীক্ষা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের।

সম্পত্তির উৎসের খোঁজ:
২১ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। উদ্ধার হয়েছে প্রচুর সোনার গয়না, বিদেশি মুদ্রা। পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। কীভাবে এত টাকা এল তাঁর কাছে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন তদন্তকারীরা। বিলাসবহুল জীবনযাপন করতেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ইডি সূত্রে খবর, ক’বার বিদেশে গিয়েছেন অর্পিতা, কোথায় কোথায়, কোন সময়ে গিয়েছিলেন, এই সমস্ত তথ্য জানতে চাওয়া হবে। তাঁর আর কী সম্পত্তি রয়েছে, সেই সংক্রান্ত তথ্যও জানতে চাইবে ইডি (ED)। পাশাপাশি, অর্পিতার বিদেশযাত্রার কারণ ও বিলাসবহুল জীবনযাত্রার জন্য অর্থের জোগান কোথা থেকে হত, তার হিসেব পাওয়ারও চেষ্টা করছেন তদন্তকারীরা। খবর সূত্রের। একাধিক সম্পত্তির খোঁজও পাওয়া গিয়েছে। শান্তিনিকেতনে একাধিক বাড়ির খোঁজ পেয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে বেশ কিছু গেস্ট হাউজ। ওই বাড়িগুলি কার তা নিয়েও শুরু জল্পনা। 

অন্যদিকে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পরেই এসএসকেএম-এ ভর্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি (ED)। বিকেল ৪ নাগাদ বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন: মন্ত্রীর SSKM-এ ভর্তি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ ইডি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
Suvendu Adhikari: 'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget