এক্সপ্লোর

ED on Manik: পার্থর মতো মানিক ভট্টাচার্যরও স্কুল রয়েছে, আদালতে সওয়াল ED-র

ED on Manik Bhattacharya: নিয়োগ দুর্নীতির জল গড়িয়েছে অনেক দূর। এবার কী নিয়ে আদালতে সওয়াল ইডি-র ?

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মতো মানিক ভট্টাচার্যরও একটি স্কুল রয়েছে, আদালতে সওয়াল ইডি-র। 'যে স্কুলের কথা বলা হচ্ছে সেটা ১০০ বছরের পুরানো একটি সরকারি স্কুল', শুনানির সময় মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) এজলাসে থাকার অনুমতি দেওয়া হোক, আবেদন মানিক ভট্টাচার্যর আইনজীবীর। 'না, এখন দরকার নেই। প্রয়োজন হলে আদালত ডেকে পাঠাবে, জানালেন বিচারপতির তীর্থঙ্কর ঘোষ। শুনানির জন্য আরও তিন সপ্তাহ সময় চাইল ইডি। 'আগেও দু'সপ্তাহ সময় চেয়েছিলেন, তদন্তের অগ্রগতি কতটা হয়েছে? এখনও তো চার্জশিট পেশ করতে পারেননি', মন্তব্য বিচারপতির জামিন মামলায় মন্তব্য বিচারপতির। আগামী ২৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। 

নিয়োগ দুর্নীতির টাকা কোথায় গেছে ? কাদের কাছে পৌঁছেছে ? কারা লাভবান হয়েছেন ? এই দুর্নীতিচক্রের মাথা কে ? তদন্তে নেমে এসবেরই উত্তর খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এই প্রেক্ষাপটেই এবার ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের একটি 
স্কুল রয়েছে বলে আদালতে দাবি করল ইডি। 

পাশাপাশি, এদিনও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল ইডি-কে। প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়া এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর পশ্চিম মেদিনীপুরের পিংলায় সামনে এসেছিল বিশাল বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল স্কুলের ছবি। ইডি চার্জশিটে আগেই দাবি করেছে, চাকরি বিক্রির কালো টাকা বিনিয়োগ হয়েছিল পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামাঙ্কিত স্কুল তৈরিতে।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার হাইকোর্টে ইডি দাবি করে, পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানিক ভট্টাচার্যেরও একটি স্কুল রয়েছে। মানিক ভট্টাচার্যের আইনজীবী বলেন, যে স্কুলের কথা ইডি বলছে, সেটা ১০০ বছরের পুরনো একটি সরকারি স্কুল। কিন্তু সেই স্কুলের সঙ্গে এই নিয়োগ দুর্নীতির কী সম্পর্ক, তা নিয়ে কিছু জানায়নি ইডি। এদিন শুনানি চলাকালীন, মানিক ভট্টাচার্যের আইনজীবী আবেদন করেন, শুনানির সময় মানিক ভট্টাচার্যকে এজলাসে থাকার অনুমতি দেওয়া হোক। বিচারপতি বলেন, সেই আবেদন খারিজ করে জানান, প্রয়োজন হলে আদালত ডেকে পাঠাবে।

এরপরই শুনানির জন্য আরও তিন সপ্তাহ সময় চায় ইডি। বিচারপতি কার্যত ভর্ৎসনার সুরে প্রশ্ন করেন, আগেও দু'সপ্তাহ সময় চেয়েছিলেন, তদন্তের অগ্রগতি কতটা হয়েছে ? এখনও তো চার্জশিট পেশ করতে পারেননি।

আরও পড়ুন, আজ নুসরতকে তলব ED-র, বাড়ি থেকে রওনা দিলেন তৃণমূল সাংসদ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget