এক্সপ্লোর

IIT Kharagpur: রাতে শেষবার কথা, ফোনে না পেয়ে খড়গপুরে IIT-তে পৌঁছলেন মা-বাবা, হস্টেলের দরজা ভাঙতেই..

IIT Kharagpur Student Death Mystery: খড়গপুরে IIT-এর হস্টেল থেকে উদ্ধার কলকাতার বাসিন্দার


বিশ্বজিৎ দাস,পশ্চিম মেদিনীপুর:
খড়গপুরে IIT-তে ফের ছাত্রের রহস্যমৃত্যু। ফের মর্মান্তিক ঘটনার মুখোমুখি দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু। হস্টেল থেকে উদ্ধার কসবার বাসিন্দা শাওন মল্লিকের ঝুলন্ত দেহ।গতকাল রাতে মায়ের সঙ্গে শেষবার কথা শাওন মল্লিকের। সকাল থেকে ফোনে না পেয়ে খড়গপুরে IIT-তে পৌঁছন ছাত্রের মা-বাবা। হস্টেলের ঘরের দরজা ভেঙে তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। 

 খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্যমৃত্য! ক্যাম্পাস থেকেই উদ্ধার হল ছাত্রের ঝুলন্ত দেহ। মেধাবী পড়ুয়াদের পীঠস্থানে ফিরল ২ বছর আগে আরেক পড়ুয়ার রহস্যমৃত্যুর স্মৃতি। সপ্তাহান্তে ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে শেষ দেখা দেখতে হল মা-বাবাকে। বছর ২১ এর পড়ুয়া শাওন মল্লিক। খড়গপুর আইআইটি-র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের ছাত্র। বাড়ি কলকাতার কসবায়। সেখানে আজাদ হলে ২২৬ নম্বর রুমে থাকত শাওন।

শনিবার রাতে মায়ের সঙ্গে ফোনে কথাও হয়। আর পাঁচটা রবিবারের মতো, এদিনও ছেলের সঙ্গে দেখা করতে খড়গপুর আইআইটি-র ক্যাম্পাসে যান শাওনের মা বাবা। ক্যাম্পাস থেকেই ছেলেকে ফোন করেন। ফোন ধরেনি শাওন। সোজা হস্টেলে ছুটে যান তাঁর মা-বাবা। হস্টেল কর্মী ও অন্যান্য আবাসিকদের সহায়তায়, এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় শাওনের ঝুলন্ত দেহ। বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অত্যন্চত মেধাবী এই ছাত্রর এমন পরিণতি কীভাবে হল, তা নিয়ে সংশয়ে অধ্যাপকরাও। 

খড়গপুর আইআইটি ভারপ্রাপ্ত ডিরেক্টর অমিত পাত্র বলেন, টপার্স। নাটক করত। মাস্টারমশাইদের সঙ্গে খুব ভাল সম্পর্ক। প্রজেক্টও অফার করেছিলেন। কারোর সাথে কখনও দুঃখের কোনও কথা শেয়ার করেনি। আস্তে আস্তে সবার সাথে কথা বলতে হবে। আর শাওনের এই রহস্যমৃত্যুর ঘটনায় বারবার করে ফিরে আসছে গৌহাটির ফয়জনের স্মৃতি। ২০২২ -এর ১১ অক্টোবর থেকে খড়গপুর IIT-র তৃতীয় বর্ষের পড়ুয়া ফয়জান আহমেদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ঘটনাচক্রে সেই সময়ই তাঁর রুমমেট ঘরে ছিলেন না।

৩ দিন পর, ১৪ অক্টোবর সেই রুমমেট ফিরে ঘরের দরজা খোলেন। তখনই দেখা যায় ঘরের ভিতরে পড়ে রয়েছে ফয়জানের মৃতদেহ। রহস্য়জনকভাবে দেহে পচন ধরলেও কোনও দুর্গন্ধ বেরোয়নি। প্রথম ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার তত্ত্ব উঠে এলেও...খুন করা হয়েছে মেধাবী ফয়জানকে, এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত পড়ুয়ার পরিবার।

আরও পড়ুন, 'জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে পাশেই বাঘ..' !

কলকাতা হাইকোর্টের নির্দেশে অসমের কবর থেকে মৃতদেহ তুলে এনে কলকাতা মেডিক্য়াল কলেজের পুলিশ মর্গে দ্বিতীয়বার ময়নাতদন্ত পর্যন্ত হয়। এরপর, গত বছরও খড়গপুর আইআইটির লাল বাহাদুর শাস্ত্রী হল থেকে উদ্ধার হয় তেলেঙ্গানার বাসিন্দা, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রের দেহ। আর এবার, কলকাতার শাওনেরও রহস্যমৃত্যুর ঘটনা ঘটল সেই খড়গপুর আইআইটির ক্যাম্পাসেই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget