এক্সপ্লোর

ED Raid In Ration Scam : রেশন দুর্নীতির তদন্তে ফের অ্যাকশনে ED, এবার টার্গেট কে

ED Raid In Kolkata : সল্টলেকের IB ব্লকের একটি বাড়িতে হাজির ED-র আধিকারিকরা।

কলকাতা : রেশন দুর্নীতির তদন্তে ফের অ্যাকশনে ED। কলকাতার ৬টি জায়গায় একযোগে চলছে তল্লাশি-অভিযান। সল্টলেকের IB ব্লকের একটি বাড়িতে হাজির ED-র আধিকারিকরা। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে পৌঁছে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সল্টলেক, বাগুইআটি, ইএম বাইপাস, মধ্য কলকাতা, নিউ আলিপুর, বন্দর এলাকা-সহ কলকাতার ৬টি জায়গায় একযোগে চলছে তল্লাশি-অভিযান।

কেন্দ্রীয় এজেন্সির রেডারে এবার রেশন দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ফরেক্স কোম্পানির মালিক বিশ্বজিৎ দাস। সকাল ৭টা নাগাদ বিশ্বজিতের সল্টলেকের IB ব্লকের বাড়িতে হানা দেন ED-র আধিকারিকরা। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে পৌঁছে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। খবর না দিয়ে কারা অভিযানে, জানতে চায় তারা। সার্চ ওয়ারেন্ট দেখতে চান পুলিশ অফিসার। বেশ কিছুক্ষণ ধরে ED-র প্রধান তদন্তকারী অফিসার প্রশান্ত চাণ্ডিলের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। সার্চ ওয়ারেন্ট দেখে মিনিট পনেরো পর চলে যায় পুলিশ। বাগুইআটিতে শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ওই মানি এক্সচেঞ্জারের অফিস, মেট্রোপলিটনে ওই ব্যবসায়ীর আরেকটি ফ্ল্যাটেও হানা দিয়েছে ED।  

অন্যদিকে আর্থিক দুর্নীতির তদন্তে সোমবার কৈখালিতে ED-র অভিযানে ঘটে গেল মুর্শিদাবাদের বড়ঞার পুনরাবৃত্তি। এখনও তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফেলে দেওয়ার ঘটনা সকলের মনে স্পষ্ট। সেই ধাঁচেই এবার বাকিবুর রহমান ঘনিষ্ঠ শেয়ার ব্য়বসায়ীর ফ্ল্যাট থেকে পাশের বাড়ির ছাদে ছুড়ে ফেলা হল দুটি মোবাইল ফোন। আর্থিক দুর্নীতির তদন্তে এদিন সকালে কৈখালির PS ম্যাগনাম কমপ্লেক্সে শেয়ার ব্যবসায়ী হানিস তোশওয়ালের ফ্ল্যাটে হানা দেয় ED।

কেন্দ্রীয় এজেন্সির দাবি, তল্লাশি চলাকালীন ব্যবসায়ীর আটতলার ফ্ল্যাট থেকে পাশের বাড়ি ছাদে ফেলে দেওয়া হয় দুটি মোবাইল ফোন। পরে ওই দুটি মোবাইল ফোন উদ্ধার করে ED-র আধিকারিকরা। সন্দেহজনক তথ্য লুকোতেই মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান ED-র।  

গত বছর নিয়োগ দুর্নীতির তদন্তে জীবনকৃষ্ণের বাড়িতে যখন সিবিআই হানা দিয়েছিল, তখন তিনি বাড়ির অদূরে পুকুরে দুটি মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন । এবার সেই কায়দাতেই বোধ হয় অনেককিছু আড়াল করতে চেয়েছিলেন বাকিবুর রহমান ঘনিষ্ঠ শেয়ার ব্য়বসায়ী।  কী আছে তার মোবাইলে ? এই মোবাইলে কি লুকিয়ে রেশন - দুর্নীতির টাকার লেনদেন সংক্রান্ত তথ্য ? 

আরও পড়ুন:          

শীতের আমেজ বাড়ছে উত্তরবঙ্গে, কত দিন স্থায়ী হবে?

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget