এক্সপ্লোর

ED: চক্ষু হাসপাতালের পরিবর্তে বাগান বাড়ি, চিকিৎসক-বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক গ্রামবাসীরা

Hooghly News: হুগলির দাদপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাগানবাড়িতেও এদিন সকাল সোয়া ৮টা নাগাদ হানা দেন ই়ডি-র আধিকারিকরা।

সৌমিত্র রায়, হুগলি: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ফের ইডি-র অভিযান। যার মধ্যে রয়েছে চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়ের বাগান বাড়িও। চক্ষু হাসপাতালের বদলে ওই জায়গায় বাগান বাড়ি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। 

হুগলির দাদপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাগানবাড়িতেও এদিন সকাল সোয়া ৮টা নাগাদ হানা দেন ই়ডি-র আধিকারিকরা। বাড়ির গেটে লেখা ‘বসু রায়’। প্রায় এক একর জমিতে সবুজে মোড়া বাগানবাড়ি। রয়েছে সুইমিং পুল। স্থানীয়দের দাবি, চিকিৎসক-বিধায়কের বাড়ির জন্য রয়েছে আলাদা বিদ্যুতের লাইন। বছরের বিশেষ বিশেষ দিনে বন্ধুবান্ধবদের নিয়ে এখানে আসতেন সুদীপ্ত রায়। পিকনিক হত। গাড়ির লাইন পড়ে যেত। সেইসময় তৃণমূল বিধায়কের বাগানবাড়ির চারপাশের রাস্তায় অলিখিত ‘নো এন্ট্রি’ থাকত বলে স্থানীয়দের দাবি। এখানেই শেষ নয়। চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ, হওয়ার কথা ছিল চক্ষু হাসপাতাল কিন্তু তার পরিবর্তে তৈরি হয়েছে বাগানবাড়ি। তাঁদের দাবি, গ্রামে চক্ষু হাসপাতাল গড়ে উঠবে ভেবে সুদীপ্তকে জমি দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সত্যেন্দ্রনাথ নন্দী। অভিযোগ, সেই জমিতেই তৈরি হয়েছে চিকিৎসক-বিধায়কের বাগানবাড়ি। এদিন ইডি-র তল্লাশির খবর পেয়ে চিকিৎসক-বিধায়কের বাড়িতে পৌঁছন দাদপুর থানার OC অভিষেক চৌধুরী। 

এদিকে সিঁথিতে বিটি রোডের ওপর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে চলছে তল্লাশি। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আর জি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ তাঁর বাড়িতে হাজির হন ইডি-র আধিকারিকরা। পাশের বাড়ি থেকে একজনকে ডেকে এনে তালাবন্ধ অফিস খোলানো হয়। এর আগে ১২ সেপ্টেম্বর, সুদীপ্ত রায়ের সিঁথির বাড়ি ও নার্সিংহোমে হানা দেয় সিবিআই। তার ৫ দিনের মাথায় আজ অভিযান চালাচ্ছে ইডি। অন্যদিকে, সকাল আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি-র আরেকটি টিম হানা দেয় বালিগঞ্জ সার্কুলার রোডের রাধা নিকেতন অ্যাপার্টমেন্টে মেডিক্যাল সরঞ্জাম ব্যবসায়ী সন্দীপ জৈনের অফিসে। সকাল সাড়ে ৬টা থেকে সেখানেও শুরু হয়েছে তল্লাশি।                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sukhendu Sekhar Roy: 'আন্দোলনের চাপে শেষপর্যন্ত জোড়া দাবি পূরণ হল' সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget