এক্সপ্লোর

Sukhendu Sekhar Roy: 'আন্দোলনের চাপে শেষপর্যন্ত জোড়া দাবি পূরণ হল' সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের

West Bengal News: এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার সোশাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। লিখলেন, 'সত্যমেব জয়তে।'

কলকাতা:  ডাক্তারদের দাবিতে মান্যতা দিয়ে সরানো হচ্ছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। গতকাল খবর আসতেই ঢাক, উলু, শঙ্খধ্বনিতে উৎসবে ফিরেছে ধর্না মঞ্চ। আর সরকারের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার সোশাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। লিখলেন, 'সত্যমেব জয়তে।'

কী প্রতিক্রিয়া সুখেন্দুশেখর রায়ের? 

আর জি কর কাণ্ডে ২ স্বাস্থ্য কর্তা সহ কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দিল রাজ্য সরকার। পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুনিয়র ডাক্তারদের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুখেন্দুশেখর রায়। তিনি লেখেন, "জুনিয়র ডাক্তারদের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আন্দোলনের চাপ। আর সেই আন্দোলনের চাপে শেষপর্যন্ত জোড়া দাবি পূরণ হল। সত্যমেব জয়তে। সবার মতো আমিও খুশি।''

সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানির আগের দিন গতকাল কালীঘাটে ৫ ঘণ্টার বৈঠকে অধিকাংশ দাবি মানলেন মুখ্যমন্ত্রী। কার্যকরী হলে তবেই কাজে ফিরবেন বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। গতকাল ম্য়ারাথন বৈঠকের পর, আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে সরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সরানো হবে DC নর্থ অভিষেক গুপ্তকেও। আন্দোলনকারীরা জানিয়েছেন, মৌখিক আশ্বাস মিলেছে, তা কার্যকর না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে। আজ স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানের অষ্টম দিন। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী জানান, বিকেল চারটের পরে কলকাতা পুলিশে বদল হবে। বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন, সেখানে পাঠানো হবে। জুনিয়র চিকিৎসকদের চারটি দাবি মেনে নেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি এটা বলি বৈঠকটা সদর্থক হয়েছে বলে আমি মনে করি। ওরা নিশ্চয়ই মনে করে, তা নাহলে তারাই বা সই করবে কেন আর আমাদের মুখ্যসচিবই বা সই করবে কেন? আমরা বরং ওদের দাবি একটু বেশিই মেনেছি, তার কারণ ওরা ছোট বলে।''           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Midnapore Flood: বিপদসীমার উপরে বইছে শিলাবতী, ভাঙল বাঁধ, আতঙ্কে বাসিন্দারা

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget