এক্সপ্লোর

Suvendu Adhikari: ২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?

২০২৪ সালের ২১ মে, পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভোটপ্রচারে গেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর কী ঘটেছিল ? নতুন করে দায়ের করা হল FIR।

কলকাতা: সালটা ২০২৪। তখন তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার আসনে ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় কেশপুরে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভোটপ্রচারে যাওয়ার সময় বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী এবং বিজেপির কর্মীরা। ফেরার সময় হামলা চালান হয় তাঁদের সময়। মারধর করা হয়। এবার এই ঘটনার ফাইল খুলছে সরকার। নতুন সরকারের মুখ্য়মন্ত্রীর নির্দেশে কেশপুরের ২০২৪ সালের ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীকে সভায় যেতে বাধা, হামলার অভিযোগে দায়ের করা হয়েছে FIR. তাতে তৃণমূলের তৎকালীন দুই অঞ্চল সভাপতি-সহ ১০ জনের নাম রয়েছে।

রাজ্য়ে বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক পুরনো মামলার ফাইল খুলছে। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ২০২৪ সালের কেশপুরের ঘটনায় নতুন করে শুরু হয়েছে তদন্ত। তৃণমূলের তৎকালীন দুই অঞ্চল সভাপতি-সহ ১০ তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের হয়েছে FIR.

২০২৪ সালের ২১ মে, পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভোটপ্রচারে গেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাওয়ার পথে ছুতারগেড়া, সরিষাখোলাতে দফায় দফায় বাধার মুখে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। ফেরার পথেও হামলা চালানো হয়। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা হয় বলে অভিযোগ ওঠে। সভা থেকে ফেরার পথে সরিষাখোলায় নিজের কনভয় থেকে নেমে আসেন তিনি। সরাসারি হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিকদের। 

তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ''আমার মিটিংয়ে গেছে, ছেলেকে মেরেছে কোথায় তারা পালিয়ে গেছে না? যখন মারছিল আপনি ছিলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। বেতন কি ভাইপো দেয় আপনাদের না? ট্য়াক্সের টাকায় বেতন পান লজ্জা লাগে না? ইলেকশন কমিশনের অধীনে আছেন কী সাহস!''

এখন তিনি রাজ্য়ের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কেশপুরে দাঁড়িয়েই ফাইল খোলার নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''২০২৪ সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল। আমি বলব আমি কিচ্ছু ভুলিনি। মাননীয় SP ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল, তাদেরকে আমি জেলে দেখতে চাই।''

এরপরই কেশপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তারক জানা। খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় দায়ের হয় মামলা। তৃণমূলের কেশপুরের ১১ নং অঞ্চলের প্রাক্তন সভাপতি কাজি সাহাদাত, ১৪ নং অঞ্চলের প্রাক্তন সভাপতি ভাস্কর চৌধুরী-সহ ১০ তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Suvendu Adhikari: ২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
Partition Of India:
"মৃণাল সেন সিনেমায় দেশভাগ দেখিয়েছেন, কিন্তু কারণ দেখাননি, কেন?" সিলেবাস পুনর্মূল্যায়নের কথা বললেন মন্ত্রী
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Advertisement

ভিডিও

Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget