এক্সপ্লোর

Shahjahan Sheikh: চোখ ধাঁধানো মডেল, দাম ২০ থেকে ৩০ লাখ ! শাহজাহানের ডেরা থেকে ৩ টি গাড়ি বাজেয়াপ্ত করল ইডি

Sandeshkhali News : এত টাকা কোথা থেকে এল, কেনই বা এই সব বিলাসবহুল গাড়ি বিভিন্ন নামে কেনা হয়, সবকিছুর উত্তর খুঁজছে ইডি।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : রেশন বণ্টন ( Ration Distribution Scam ) দুর্নীতি মামলায়,  বৃহস্পতিবার সোজা সন্দেশখালি ( Sandeshkhali ) পৌঁছে যায় ইডির টিম। আর সেখানে, শাহজাহানের বিরাট সাম্রাজ্যে মেলে এক-একটি আশ্চর্যের হদিশ। এদিন শেখ শাহজাহান বাহিনীর মোট তিনটি গাড়ি বাজেয়াপ্ত করে ইডি ( ED )। এই সব গাড়ি এতটাই দামি যে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। 

প্রাক্তন পঞ্চায়েত প্রধান মোসলেম শেখের সরবেড়িয়া নতুন বাজারের গোডাউন থেকে গাড়িগুলি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনটি গাড়ির মধ্য়ে একটি গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে শেখ শাহজাহানের নামে। আরেকটি গাড়ির রেজিস্ট্রেশন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের নামে। তৃতীয় গাড়ির মালিকানা পাঞ্জাবের একটি সংস্থার নামে। স্থানীয়দের দাবি, গাড়িগুলির কোনওটা শেখ শাহজাহান চড়তেন, কোনওটা বা তাঁর শাগরেদরা। 

শেখ শাহাজাহানের মালিকানাধীন গাড়িটি ২০২২ সালের ৬ জানুয়ারি কেনা হয়। দাম ২০ থেকে ২৩ লক্ষ টাকা। গত বছরের ডিসেম্বরে কেনা হয় শেখ আলগমীরের মালিকানাধীন গাড়িটি। দাম ২৪ থেকে ২৭ লক্ষ টাকা। পাঞ্জাবের সংস্থার নামে রেজিস্ট্রেশন যে গাড়িটির , সেটি ২০১৮ সালের ৭ মে কেনা হয়। দাম ১৭ থেকে ২০ লক্ষ টাকা। পাঞ্জাবের সংস্থার মালিকানাধীন গাড়িটি সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ডের গ্রেফতারির আগে পর্যন্ত শেখ শাহজাহান মার্কেটে ছিল। পরে সেটি মোসলেম শেখের গোডাউনে রাখা হয় বলে সূত্রের খবর। এই গাড়িগুলি কেনার অর্থের উৎস সম্পর্কে জানতে চায় ইডি। এত টাকা কোথা থেকে এল, কেনই বা এই সব বিলাসবহুল গাড়ি বিভিন্ন নামে কেনা হয়, সবকিছুর উত্তর খুঁজছে ইডি। বৃহস্পতিবার সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠদের বাড়ি সহ একাধিক জায়গায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 

এদিকে, শেখ শাহজাহানকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। , বৃহস্পতিবারও শেখ শাহজাহানের জামিনের আবেদন খারিজ করে দিয়ছে আদালত। এদিন আদালতে সিবিআই আইনজীবী তাঁর জামিনের বিরোধিতা করে বলেন , 'তদন্তে সহযোগিতা করছেন না শেখ শাহজাহান। উল্টে, সহ ষড়যন্ত্রকারীদের আড়াল করার চেষ্টা করছেন। জিজ্ঞাসাবাদের সময় চুপ করে থাকছেন। উনি (শেখ শাহজাহান) অত্যন্ত প্রভাবশালী।' 

অন্যদিকে, শেখ শাহজাহানের ভাই শেখ আলমগির-সহ একাধিক ঘনিষ্ঠ ব্যক্তিকে বৃহস্পতিবার তলব করে সিবিআই। নিজাম প্যালেসে কয়েকজন হাজিরা দিলেও দেখা মেলেনি শেখ শাহজাহানের ভাইয়ের। CBI-এর দাবি, ৫ জানুয়ারি ED-র আধিকারিকদের ওপর হামলার সময় যাঁরা সেখানে হাজির ছিলেন, তাঁদেরই তলব করা হয়।  

আরও পড়ুন :

নন্দীগ্রামে পা-ভাঙা থেকে মাথার গভীর ক্ষত, একের পর এক চোটে জর্জরিত মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget