এক্সপ্লোর

Mamata Banerjee Injury : নন্দীগ্রামে পা-ভাঙা থেকে মাথার গভীর ক্ষত, একের পর এক চোটে জর্জরিত মুখ্যমন্ত্রী

Mamata Banerjee Past Injuries : ইদানীং একাধিকবার আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও কপ্টার থেকে নামতে গিয়ে, কখনও গাড়িতে।

কলকাতা : সাল ২০২১। বিধানসভা ভোটের ঠিক প্রাক্কালে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ এর ১০ মার্চ, নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেদিন সন্ধেয় হরিনাম সংকীর্তনের একটি অনুষ্ঠান থেকে নন্দীগ্রামের রেয়াপাড়ায় নিজের অস্থায়ী ঠিকানায় ফিরছিলেন তিনি। মাঝপথে বিরুলিয়া বাজারের কাছে লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামান । অভিযোগ ছিল, আচমকাই ৪-৫জন এসে তাঁকে ধাক্কা দেন। মাথায়, কপালে এবং পায়ে চোট লাগে তাঁর। তারপর পায়ে প্লাস্টার বেঁধে, হুইলচেয়ারে বসেই ভোটপ্রচারে ঝড় তোলেন তিনি।  

এরপর একের পর এক চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। গত জানুয়ারি মাসে বর্ধমানের সভা থেকে ফেরার পথে মাথায় আঘাত পান মমতা বন্দ্যোপাধ্য়ায়। জিটি রোডে ওঠার মুখে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। চালক সজোরে ব্রেক কষায় কপাল ও হাতে চোট পান মুখ্যমন্ত্রী।

গতবছরের জুন মাসে জলপাইগুড়ির ক্রান্তি থেকে হেলিকপ্টারে বাগডোগরা যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। সুকনা এয়ারবেসে জরুরি অবতরণ করান পাইলট। মুখ্য়মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, স্বাভাবিক ক্ষেত্রে হেলিকপ্টার থেকে নামার সময় সিঁড়ি থাকে, কিন্তু জরুরি অবতরণ হওয়ায়, সেই সময় সিঁড়ির ব্য়বস্থা ছিল না। সেই অবস্থায় কপ্টার থেকে নামতে গিয়ে কোমড়ে চোট লাগে মুখ্যমন্ত্রীর।

আবার ১৪ মার্চ, ২০২৪। লোকসভা ভোটের মুখে ফের বড় বিপদের কবলে পড়লেন মুখ্যমন্ত্রী । এবার বাড়ির মধ্যেই আহত হলেন  মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ঝরঝর করে ঝরল রক্ত। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম মেডিক্য়াল কলেজ হাসপাতালে। 

অতীতে বিরোধী নেত্রী থাকাকালীন, বাম আমলে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। ১৯৯০ সালের ১৬ অগাস্ট হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় কিছু দুষ্কৃতী। লাঠির ঘায়ে মাথা ফাটে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সে আঘাত ছিল ভয়ানক। সে-কথা ইদানীং কালে বারবার বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।  

মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার আপডেট , ১৫ মার্চ

শুক্রবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষা হবে। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে তাঁর বাড়ির আশেপাশের নিরাপত্তা। কারণ,  এসএসকেএমের অধিকর্তা প্রথমে বলেন,  পিছন থেকে মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেওয়া হয়েছে।  কিছু একটা ধাক্কা লেগেছে এরকম শোনা যাচ্ছে, প্রতিক্রিয়া দেন ভ্রাতৃবধূ কাজরীও।  এরপর অবশ্য এসএসকেএমের অধিকর্তা ব্যাখ্যা দেন, ধাক্কার অর্থ এই নয় যে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে আসলে পড়ে যাওয়ার সময়, মুখ্যমন্ত্রীর মনে হয়েছিল তিনি কোন ধাক্কা খেয়েছেন।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget