এক্সপ্লোর

Kalighat r Kaku ED : 'কালীঘাটের কাকু'কে নোটিস পাঠাল ইডি

Kalighat r Kaku ED :CBI-এর পর ED, অফিস, বাড়িতে তল্লাশির পর এবার 'কালীঘাটের কাকু'কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রকাশ সিনহা, কলকাতা : এবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'কে নোটিস পাঠাল ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তলব। হদিশ পাওয়া ৩টি কোম্পানি সংক্রান্ত তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে, খবর সূত্রের। গত এক সপ্তাহে ৩ কোম্পানির হিসাবরক্ষকদের কাছ থেকে বহু তথ্য মিলেছে, খবর ইডি সূত্রে। 

সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে ১৫ ঘণ্টা তল্লাশি

CBI-এর পর ED, অফিস, বাড়িতে তল্লাশির পর এবার 'কালীঘাটের কাকু'কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার, সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে ১৫ ঘণ্টা তল্লাশি চালায় ED। তল্লাশি চালানো হয় তাঁর একাধিক অফিসেও।

কোম্পানিগুলোর মাধ্যমে কী হত?

ইডি সূত্রে দাবি, নামে-বেনামে সুজয়কৃষ্ণ ভদ্রের ৩টি কোম্পানি ও একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। সূত্রের খবর, ইডি আধিকারিকরা জানতে চাইছেন, এই কোম্পানিগুলোর মাধ্যমে কি নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছিল? 
গত এক সপ্তাহ ধরে সুজয়কৃষ্ণ ভদ্রের ৩টি কোম্পানির একাধিক কর্মী, আধিকারিককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

ইডি সূত্রে দাবি, তাঁদের বয়ানের সূত্র ধরেই মঙ্গলবার সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইডি সূত্রে খবর, শনিবার সুজয়কৃষ্ণ ভদ্রের যে মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়, মঙ্গলবার সেটি তাঁর সামনেই খোলা হবে। এর আগে, চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়েছিল, বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের DIP ডেভলপার্সের ১ হাজার ২০০
স্কোয়ার ফুটের একটি কমার্শিয়াল স্পেস কেনার জন্য ২০২০ সালে অগ্রিম হিসেবে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র।

সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশির পর, ইডি সূত্রে দাবি করা হয়, আয়ের সঙ্গে তাঁর ব্যয়ের সামঞ্জস্য মেলেনি। সূত্রের দাবি, এত সম্পত্তি কোথা থেকে এল, তা নিয়ে অসঙ্গতি ধরা পড়ে সুজয় ভদ্রের কথাতেও। 

শনিবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনে, কালীঘাটের কাক সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে পৌঁছে গেছিল ইডি। এবার ইডি-র তলবে কি সাড়া দেবেন তিনি? 'কালীঘাটের কাকু'কে জিজ্ঞাসাবাদে কি মিলবে কোনও নতুন সূত্র? সেটাই দেখার।                           

আরও পড়ুন :

শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

চলতি মাসের ৪ তারিখ, কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। তাঁর ২টো মোবাইল ফোন ও নথি বাজেয়াপ্ত করা হয়। সেদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালা ফকির রায় রোডের বাড়িতে পৌঁছয় CBI। CBI সূত্রে দাবি,  বিভিন্ন সময় কুন্তল ঘোষের মাধ্যমে টাকা আসত সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে। পরে, তা চলে যেত প্রভাবশালীদের কাছে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget