এক্সপ্লোর

Abhishek Banerjee : এবার আর দিল্লিতে নয়, আজ কলকাতাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব

ED summons Abhishek Banerjee : কয়লা পাচারকাণ্ডে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

কলকাতা : দিল্লির পর এবার কলকাতা। কয়লা পাচার  ( Coal Smuggling ) মামলায় আজ কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee )  তলব করেছে ইডি। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। কয়লা পাচারকাণ্ডে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গতবছরের ৬ সেপ্টেম্বর এবং এবছরের ২১ মার্চ। দু’বারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করা হয় দিল্লিতে, ইডি’র সদর দফতরে। 

জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা।  নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য ইডি’র তরফে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে মেল করা হয়েছে বলে সূত্রের দাবি।

'কিছু একটা ঘটতে পারে'
সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সি ফের নোটিস পাঠাতে পারে। আর মঙ্গলবার জানা যায় কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের নোটিস পাঠিয়েছে ইডি। শুক্রবার তাঁকে CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে। সোমবার, TMCP’র প্রতিষ্ঠা দিবসের সভা মঞ্চ থেকে, দলনেত্রীর মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন ফের কিছু একটা ঘটতে পারে।

৩ দিন পর অভিষেকের শ্যালিকাকে তলব
একই মামলায়, ৩ দিন পর সোমবার ডেকে পাঠানো হয়েছে, অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে। তবে তার আগে কলকাতা হাইকোর্টে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তিনি। ইডি সূত্রে দাবি, মেনকা গম্ভীরকে ডাকা হয়েছিল দিল্লিতে ইডি’র সদর দফতরে। কিন্তু, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই। ইডি সূত্রে দাবি, ১২ অগাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে হাজিরার জন্য নোটিস পাঠানো হয়। কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য, তাঁকে দিল্লিতে ইডি’র দফতরে ডেকে পাঠানো হয়। ২৬ অগাস্ট তিনি এনিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। 

অতীতের তলব
২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে, তাঁর স্ত্রী রুজিরাকে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবছরের ১৪ জুন ফের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৩ জুন আবার ইডি’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রুজিরা। সন্তানকে কোলে নিয়ে সিজিও কমপ্লেক্সে যান তিনি।  এবার কয়লাকাণ্ডে অভিষেক এবং তাঁর শ্যালিকাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকল ইডি। 

                                                                     

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget