এক্সপ্লোর

Cow Smuggling Case: অনুব্রতর মেয়ে ও হিসাবরক্ষককে দিল্লিতে তলব ইডির

মঙ্গলবার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে তলব করল ইডি। সূত্রের খবর, 'অনুব্রতর মুখোমুখি বসানো হবে সুকন্যা ও মণীশকে।

নয়াদিল্লি: অনুব্রত মণ্ডলের মেয়ে ও হিসাবরক্ষককে দিল্লিতে তলব ইডির। বুধবার অনুব্রত-কন্যা সুকন্যাকে দিল্লিতে তলব। মঙ্গলবার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে তলব করল ইডি। সূত্রের খবর, 'অনুব্রতর মুখোমুখি বসানো হবে সুকন্যা ও মণীশকে। সুকন্যা ও মণীশের আগের বয়ান সামনে রেখে করা হবে জিজ্ঞাসাবাদ। 

মেয়ে বলেছেন, বাবা সব জানেন। আর বাবা বলছেন, কিছু মনে নেই। কে ঠিক বলছেন? সত্যিটা কী? উত্তর পেতে এবং গরুপাচার মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে তাঁর মেয়ে সুকন্য়াসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সূত্রের খবর, শনিবারই ফোন করা হয় সুকন্য়া ও অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারিকে। ইডি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে তাঁদের কোনও কাজ রাখতে নিষেধ করা হয়েছে। যে কোনওদিন দিল্লিতে ইডির সদর দফতরে যেতে হবে তাঁদের। কবে যেতে হবে, তা একদিন আগে জানিয়ে দেওয়া হবে। এদিকে, শনিবার দফায় দফায় জেরা করা হয় অনুব্রতকে। সূত্রের খবর, সোম-মঙ্গলও জেরা করা হবে। মঙ্গলবার থেকে শুরু হবে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। রাইস মিল, বিপুল সম্পত্তি, কোটি কোটি টাকার লেনদেন, সুকন্য়ার নামে ৩টি ফিক্সড ডিপোজিট, এ সমস্ত কিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। ED সূত্রে খবর, প্রয়োজনে, অনুব্রত, তাঁর কন্য়া সুকন্য়া ও হিসেব রক্ষক মণীশ কোঠারি, তিনজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

১১ দিনের হেফাজত, ১২ জনকে দিল্লি তলব, এবার মুখোমুখি বসানোর পালা। শুক্রে জোড়া সক্রিয় ED। অনুব্রত মণ্ডল ফের দিল্লিতে আদালতে পেশ হলেন! ম্য়াকডোনাল্ডস থেকে ED-র আনানো খাবার খেলেন! কিন্তু, তাঁর আইনজীবীর কোনও সওয়াল আদালতে টিকলনা। দোলযাত্রার দিন দিল্লিযাত্রার পর রাজধানীতে কি এবার মুখোমুখি জেরা বাবা-মেয়েকে? গরু পাচারকাণ্ডে এবার সেই পথেই এগোচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! ৩ দিনের হেফাজত শেষে এদিন অনুব্রত মণ্ডলকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি। আদালতে ঢোকার পর এজলাসে পিছনের দিকে বসেন অনুব্রত। শুনানির শুরুতে অনুব্রতকে ১১ দিন হেফাজতে চেয়ে আবেদন করেন ইডি-র আইনজীবী। 

রিরোধিতা করে অনুব্রতর আইনজীবী বলেন, তিন দিনের হেফাজতে তো কোনও কিছুই বেরোয়নি। মাত্র ২ ঘণ্টা জেরা করা হয়েছে। ইডি-র আইনজীবী তখন বলেন, অনুব্রতকে যাতে দিল্লি না আনা যায়, বা ইডি যাতে হেফাজতে নিতে না পারে তার জন্য অযথা সময় নস্ট করেছেন তিনি। ভাষা নিয়ে সমস্যা হওয়ায় হোলির দিন জেরা করা যায়নি। উনি হিন্দি বা ইংরেজি জানেন না। বাংলাতেও লিখতে পারছেন না। একদিন মাত্র জেরা করা সম্ভব হয়েছে। সেখান থেকে অনেক তথ্য পাওয়া গিয়েছে। আরও কিছু তথ্যের ওপর ভিত্তি করে তাঁকে জেরা করতে হবে। একজন ট্রান্সলেটর ও বাংলা লেখক জোগাড় করা হয়েছে। অনুব্রতর মেয়ে আগে জানিয়েছেন, সব লেনদেনের কথা বাবা এবং হিসেবরক্ষক জানেন, তাঁরাই বলতে পারবেন। অন্যদিকে অনুব্রত বলছেন, তাঁর কিছু মনে পড়ছে না। তাই অনুব্রতর মেয়ে, হিসেব রক্ষক সহ আরও ১২ জনকে তলব করা হয়েছে। আগামী ১১ দিনে তাঁদেরকে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।  

এরপর অনুব্রতর কাছে বিচারক জানতে, আপনি হিন্দি বা ইংরেজি জানেন? বলতে বা লিখতে পারেন? মাথা নেড়ে না বলেন অনুব্রত। অনুব্রতর আইনজীবীকে বিচারক বলেন, আপনার মক্কেলকে জিজ্ঞেস করুন, উনি কিছু বলতে চান কিনা। অনুব্রতর সঙ্গে কথা বলে আইনজীবী জানান, তাঁর মক্কেল কিছু বলতে চান না। বিচারক জানতে চান, মেডিক্যাল রিপোর্ট কী বলছে, সব ঠিক আছে? ঠিক আছে বলে জানান অনুব্রতর আইনজীবী।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget