এক্সপ্লোর

Kalighater Kaku : কালীঘাটের কাকুকে দেখতে হাসপাতালে ED, চাইল চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি

Kalighater Kaku : সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি চাইল ইডি। তাঁর কী কী সমস্যা রয়েছে, কোন কোন ওষুধ তাঁকে দেওয়া হচ্ছে সমস্তটাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাইল ইডি।

প্রকাশ সিনহা, কলকাতা : সুজয়কৃষ্ণ ভদ্রকে ( Sujoy Krishna Bhadra ) দেখতে এসএসকেএমে ( SSKM ) সারপ্রাইজ ভিজিট ইডির ( ED )। মঙ্গলবার বিকেলে আচমকা সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে হাসপাতালে পৌঁছে যান ৩ জন ইডি আধিকারিক।

কেবিনে গিয়ে দেখা করেন তাঁর সঙ্গে। অগাস্টে বাইপাস সার্জারির পর জেলে ফেরার সঙ্গে সঙ্গেই বুকে ব্যথা শুরু হয়েছিল তাঁর। সেইদিনই তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। এরপর থেকে সেখানেই টানা ভর্তি রয়েছেন তিনি। তাই তাঁর কন্ঠস্বরের নমুনাও সংগ্রহ করতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এবার সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি চাইল ইডি। তাঁর কী কী সমস্যা রয়েছে, কোন কোন ওষুধ তাঁকে দেওয়া হচ্ছে সমস্তটাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাইল ইডি। সূত্রের খবর,  এরপর সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত সেই সমস্ত নথি নিয়ে আলাদা করে চিকিৎসকের পরামর্শ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  

চলতি বছরই ৩০ মে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। সম্প্রতি, চার্জশিট পেশ করে ইডি দাবি করে, ২০১২ এবং ২০১৪-র টেটের চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড-সহ একাধিক তথ্য মানিককে পৌঁছে দিয়েছিলেন এই সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর পরামর্শেই টাকা পৌঁছে যেত প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে। প্রার্থী নির্বাচন ও নিয়োগের বিষয়ে কথা বলতে সরাসরি পর্ষদের অফিসেও যেতেন সুজয়কৃষ্ণ। চার্জশিটে ইডি আরও দাবি করে,
২০১৪-র টেটে পাস ও চাকরি পাইয়ে দিতে সুজয়কৃষ্ণ ভদ্রের দ্বারস্থ হন কুন্তল। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সেই বিষয়ে কুন্তল ঘোষকে আশ্বস্ত করেন কালীঘাটের কাকু। এরপর কালীঘাটের কাকুকে ৭০ লক্ষ টাকা এবং তাঁরই পরামর্শে পার্থ চট্টোপাধ্য়ায়কে ১০ লক্ষ টাকা দেন কুন্তল ঘোষ। এই কালীঘাটের কাকুই এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দাবি করেছিল, তাঁর সাহেব অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ইডির দাবি, যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলি দেখাশোনা করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। 

সুজয়ের স্ত্রীর মৃত্যু, তারপর তাঁর দীর্ঘ প্যারল ও তারপর আবার সুজয়ের অসুস্থতা, সব মিলিয়ে কালীঘাটের কাকুকে বহুদিন জিজ্ঞাসাবাদ করার সুযোগই পায়নি ইডি। সেই জন্যই কি তাঁর খোঁজ নিতে এবার হাসপাতালেই ইডি কর্তারা ?  

আরও পড়ুন : 

নবরাত্রির চতুর্থ দিনে পূজিতা দেবী কুষ্মাণ্ডা, মায়ের এই রূপ কেমন ?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget