এক্সপ্লোর

Partha Chatterjee : ‘'অপা’র ধন ! অর্পিতার বোনকেও সরকারি চাকরি' আজ ফের পার্থ-অর্পিতার জামিনের আবেদনের বিরোধিতা করবে ED

SSC Recruitment Scam : সাধারণ চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে, অর্পিতার বোনের চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি হবে নগর দায়রা আদালতে। ইডি সূত্রে খবর, দু’জনের জামিনের বিরোধিতা করা হবে।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছে ইডি। সেই চার্জশিটে পার্থ-অর্পিতার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবি করা হয়েছে। শুনানিতে তারও উল্লেখ করা হবে বলে খবর ইডি সূত্রে। 

পার্থর স্ত্রীর নামে থাকা শেয়ারও অর্পিতার নামে, দাবি
পার্থ ও অর্পিতার সম্পর্ক নিয়ে আদালতে পেশ করা চার্জশিটে নানা চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। সাধারণ চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে, অর্পিতার বোনের চাকরি ব্যবস্থা করে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। উচ্চ শিক্ষা দফতরে গ্রুপ D’র চাকরি।  মৃত স্ত্রীর নামে থাকা শেয়ারও অর্পিতার নামে ট্রান্সফার করেছিলেন পার্থ। ইডি চার্জশিটে দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে অনন্ত টেক্সটফ্যাব প্রাইভেট লিমিটেডের বেশিরভাগ শেয়ারই পরে অর্পিতার নামে করা হয়েছিল। বলা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে যদি শেয়ার নিতে চান, তাহলে পরে সেটা দিয়ে দেওয়া হবে। ইডি চার্জশিটে আরও দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন চাকরি বিক্রিতে সরাসরি যুক্ত ছিলেন। 

অর্পিতাকে নিয়ে থাইল্যান্ডে
চার্জশিটে আরও দাবি করা হয়েছে, বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের কেনাকাটার বিল মেটাতেন পার্থ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, অর্পিতাকে নিয়ে থাইল্যান্ডের ফুকেতে ঘুরতে গেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

‘লার্জ স্কেল অফ পাবলিক স্ক্যাম’
ED’র চার্জশিটে দাবি করা হয়েছে, নিয়োগ দুর্নীতি ‘লার্জ স্কেল অফ পাবলিক স্ক্যাম’। চাকরির জন্য আবেদন করতেন সাংসদ, বিধায়ক থেকে কাউন্সিলররা। তাদের দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে একটি ডায়েরি পাওয়া গেছে। যেখানে নিয়োগ সংক্রান্ত তথ্য রয়েছে। শুনানিতে এই সব তথ্যের উল্লেখ করে পার্থ-অর্পিতার জামিনের বিরোধিতা করবে ইডি। 

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে একটি ডায়েরি পাওয়া গেছে। যেখানে নিয়োগ সংক্রান্ত তথ্য রয়েছে। যদিও, পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, বছরের শুরুতে সবাইকে ডায়েরি দেওয়া হয়েছে। কে কে পেয়েছে জানি না। তাতে কী আছে তাও জানি না। সোমবারই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে ১০ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি।                                                                                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:বিজেপি কর্মীদের উপর অত্যাচার, কাউকেই ছাড় নয়, ব্রিগেড থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
বিজেপি কর্মীদের উপর অত্যাচার, কাউকেই ছাড় নয়, ব্রিগেড থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
Uttar Pradesh News: যমজ বোনকে ৮৪ কোপ ! মা-কে ডেকে অভিযুক্ত বললেন, 'বাড়ি চলো, সারপ্রাইজ আছে'
যমজ বোনকে ৮৪ কোপ ! মা-কে ডেকে অভিযুক্ত বললেন, 'বাড়ি চলো, সারপ্রাইজ আছে'
Dr. Narayan Banerjee: ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
Trinamool: বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget