এক্সপ্লোর

Bratya Basu: 'সানগ্লাস না যেন পরে না যায়, হেঁট হয়ে হওয়ার সময়' কটাক্ষ শিক্ষামন্ত্রীর

West Bengal News: উপাচার্য নিয়োগ নিয়ে বর্তমানে তুঙ্গে উঠেছে রাজ্য়-রাজ্য়পাল সংঘাত। এরই মধ্য়ে ফের একবার রাজ্য়ে হিংসা ও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হলেন তিনি।

কলকাতা: ৬ দিনের মধ্যে ৩ বার। রাজ্যপালের (Bengal Governor) মুখে ফের একবার দুর্নীতি ও হিংসার প্রসঙ্গ। রাজ্যের প্রধান দুই শত্রু হিংসা ও দুর্নীতি। সাম্প্রতিককালে একাধিকবার সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) মুখে উঠে এসেছে একথা। এবার, ২২ শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনে (Rabindranath Tagore Death Anniversary) , তাঁরই কবিতা উদ্ধৃতি করে, রাজ্য়পাল বললেন, গুরুদেব যে বাংলার কথা বলেছিলেন, তা আর নেই। কিন্তু দেরি হয়ে যাওয়ার আগে আমাদের ঐক্য়বদ্ধ হতে হবে। এবার হিংসা ও দুর্নীতির শেষের শুরু। আর রাজ্যপালের এই মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। (Bratya Basu) 

রাজ্যপালকে কটাক্ষ শিক্ষামন্ত্রীর: গতকাল রাজ্যপাল বলেন, "গুরুদেব বলেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য়, উচ্চ যেথা শির। এখনকার বাংলা সেই বাংলা নেই। এখনও দেরি হয়ে যায়নি। তবে, অনেক দেরি হয়ে যাওয়ার আগে, আমাদের সঙ্ঘবদ্ধ হতে হবে। মানুষ চায়, হিংসা ও দুর্নীতি বন্ধ হোক। এটা তখনই সম্ভব, যখন সবাই ঐক্য়বদ্ধ হবে। দুর্ভাগ্য়বশত গুরুদেবের বাংলার বর্তমান যে পরিস্থিতি, তা ঠিক করতে হবে। এটাই দুর্নীতির শেষের শুরু। হিংসার শেষের শুরু।'' এই মন্তব্যের প্রেক্ষিতে ব্রাত্য বসু বলেন, "ওঁর মাথা হেঁটে হয়ে যাচ্ছে, বলব সানগ্লাস না যেন পরে না যায়, হেঁট হয়ে হওয়ার সময়।''

উপাচার্য নিয়োগ নিয়ে বর্তমানে তুঙ্গে উঠেছে রাজ্য়-রাজ্য়পাল সংঘাত। বন্দিমুক্তি নিয়েও রাজ্য় সরকারের কাছে ব্য়াখ্য়া চেয়েছেন সিভি আনন্দ বোস। এরই মধ্য়ে ফের একবার রাজ্য়ে হিংসা ও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হলেন তিনি। পঞ্চায়েত ভোট ঘিরে রাজনৈতিক হিংসার প্রেক্ষাপটে রাজ্যবাসীর অভিযোগ শুনতে রাজভবনে 'পাবলিক পিস রুম' খুলেছিলেন রাজ্য়পাল। এরপর, নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ জানানোর জন্য়, রাজভবনে নজিরবিহীনভাবে অ্য়ান্টি করাপশন সেল খোলেন সিভি আনন্দ বোস। কী কারণে এই অ্য়ান্টি করাপশন সেল খুলেছেন, তার যুক্তি দিতে গিয়ে কৌশলে মুখ্য়মন্ত্রীর বক্তব্য়কেই হাতিয়ার করেন রাজ্য়পাল।  দুদিন আগেই, রাজ্য়ের হিংসা ও দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে, রেলমন্ত্রীকে কলকাতা থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত পিস ট্রেন চালানোর অনুরোধ করেন তিনি। সি ভি আনন্দ বোস বলেন, “কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেন চলবে। আমি একজন রাজ্যপাল হয়ে যাঁরা শান্তির বার্তা বাহক তাঁদের রাজভবন দার্জিলিং নিয়ে যাবো। আমরা একতা পিস রান করবো সেখানে। হিংসার বিরুদ্ধে বিভিন্ন ধরণের কর্মসূচি নেওয়া হবে। এর মধ্যে কোনও রাজনীতি নেই। সকলেই শান্তি চান। কেউ হিংসাকে সমর্থন করে না।’’

আরও পড়ুন: Partha Chatterjee: আদালতে হঠাৎ মমতার উল্লেখ, নেপথ্যে কোন কৌশল, কাকে বার্তা দিতে চাইছেন পার্থ?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget