এক্সপ্লোর

CM Mamata Banerjee: ইদে 'সম্প্রীতির' বার্তা মুখ্যমন্ত্রীর, 'আপনারা ভাল থাকলে, আমরাও ভাল থাকব..'

Mamata On Eid: রেড রোডের নমাজ পাঠের অনুষ্ঠানে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: আজ পবিত্র ইদে, রেড রোডের নমাজ পাঠের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। লন্ডন-বিতর্কের মধ্যেই, মুখ্যমন্ত্রী গতকাল করেছিলেন আবেগঘন পোস্ট। ছিল ফেলা আসা জীবনের লড়াইয়ের কথা। রেড রোডের নমাজ পাঠের অনুষ্ঠানে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'বাম-রাম একসঙ্গে কলকাতা থেকে টিকিট কেটে গেছিল। সেখানে গিয়ে আমায় প্রশ্ন করল, তুমি কি হিন্দু ? আমি বললাম, গর্বের সঙ্গে আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রীষ্টান। এরা কী চায়, এরা কি ডিভাইড অ্যান্ড রুল চায়? আমি তা চাই না। দেশের জন্য আমার জীবন নিয়োজিত করেছি। প্রতিটি ধর্ম, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি পরিবারের জন্য আমার জীবন নিয়োজিত। আপনারা ভাল থাকলে, আমরাও ভাল থাকব। যে চিৎকার করে, তাকে চিৎকার করতে দিন। যারা উল্টোপাল্টা কথা বলে, তাদের বলতে দিন। কিন্তু, আপনারা তাদের অমঙ্গল চাইবেন না। ঠিক সময় তাঁদের উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু, ওঁদের স্পর্শ করবেন না। ওদের স্পর্শ করার চেষ্টা করলে ওরা গুরুত্ব পেয়ে যাবে', রেড রোডের সভায় বললেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন, 'সওয়ারি' আছে বলে রাতে বের হন , আর ফিরলেন না নিউটাউনের টোটোচালক !

গতকাল বাম-বিজেপির একের পর এক নিশানার পর মমতা সোশ্যাল পোস্টে লেখেন নানা কথা। 'ছোটবেলায় বাবাকে হারানো' থেকে জীবনের প্রতিটা পদে যুদ্ধ করে যাওয়ার কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, 'ছোট থেকেই লড়াই, সংগ্রামকে আমি কখনও ভয় পাই না। কিন্তু বাংলার কৃতিত্বকে কেউ খাটো করার চেষ্টা করলে বরদাস্ত নয়।'

প্রসঙ্গত অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে ছন্দপতন ঘটেছিল। পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে বলতে গেলে, মুখ্যমন্ত্রীকে একের পর এক প্রশ্ন তুলছিল SFI সমর্থকরা। পাল্টা, আর জি করে 'ক্রাউড ফান্ডিং' থেকে মিথ্যাচারের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য়মন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় লিখেছিলেন, অক্সফোর্ডে ছ'টা বাম-রামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা।


 অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জায়গা নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি সেখানে গেছিলেন। তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার কড়া নিন্দা করছি, প্রতিক্রিয়া সৌগত রায়ের। আর জি কর ই্স্যু গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, এটা সত্যি। কিন্তু অক্সফোর্ডে কোনও সাধারণ নাগরিক বিক্ষোভ দেখাননি। দেশকে বেইজ্জত করার জন্য এটা SFI-এর নতুন ছক, পাল্টা অভিযোগ দেবাংশু ভট্টাচার্যর।   

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
BJP Extortion Allegations: 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget