এক্সপ্লোর

Kolkata Robbery : টার্গেট বৃদ্ধ দম্পতি, একতলার গ্রিল কেটে দোতলায় ডাকাতদল, দমদমে দুঃসাহসিক লুঠ

ডাকাতি করার ছক ছিল ভয়ঙ্কর। রবিবার দোতলা বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে পড়ে  ডাকাত দল। তারপর...

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : শহর কলকাতায় একের পর এক দুঃসাহসিক লুঠের ঘটনা ! দিন তিনেক আগেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের অভিজাত পরিবারে অস্ত্র দেখিয়ে শয্যাশায়ী প্রৌঢ়ার কাছ থেকে কয়েক লক্ষ টাকা, সোনার গয়না লুঠ হয়ে যায়। হাড়হিম করা ডাকাতির ঘটনার পর এবার দমদমে দুঃসাহসিক ডাকাতি। 

দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোডে এবার টার্গেট এক সত্তরোর্ধ্ব দম্পতি। ডাকাতি করার ছক ছিল ভয়ঙ্কর। রবিবার দোতলা বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে পড়ে  ডাকাত দল। তারপর দোতলায় উঠে লুঠ করে তারা।  অভিযোগ, মোট ৭ জনের একটি দল যুক্ত ছিল এই ডাকাতির পিছনে। 

সত্তরোর্ধ্ব দম্পতির ছেলে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। ৭৫ বছরের গৃহকর্তা পক্ষাঘাতগ্রস্ত। রবিবার রাত ২টো নাগাদ বাড়িতে হানা দেয় ডাকাতদল। ভাড়াটে না থাকার সুযোগে একতলার জানলার গ্রিল কেটে ভিতরে ঢোকে তারা। এরপর গৃহকর্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে ধরে, খুনের হুমকি দিয়ে তারা লুঠপাট চালায়। ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন বৃদ্ধা। তিনি আন্দাজই করতে পারছেন না কে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। জানালেন, স্বামী অসুস্থ, তাঁরও শরীর ভাল নয়। ডাকাতির ঘটনার পর ভয়ে ঠকঠক করে কাঁপছেন। ক্যামেরার সামনেই ভেঙে পড়লেন তিনি। অভিযোগ, আলমারি ভেঙে সর্বস্ব লুঠ করে ডাকাতরা পালিয়ে যায় বলে অভিযোগ। CC ক্যামেরায় ধরা পড়েছে হেলমেট পরা ডাকাতদের বাড়িতে ঢোকার ছবি। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ। তবে, ডাকাতরা হেলমেট পরে থাকায় তাঁদের চিহ্নিত করা যাচ্ছে না।                 

দিন তিনেক আগেই খাস কলকাতায় লুঠের ঘটনা ঘটে। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ চালানো হয় লুঠপাট । এক্ষেত্রেও ২ মেয়ে বেঙ্গালুরুতে থাকেন । বাড়িতে লোক বলতে, সর্বক্ষণের জন্য় একজন পরিচারিকা । আর, এক কেয়ারটেকার। আর দমদমের ঘটনাতেও দেখা যাচ্ছে, একাকী বৃদ্ধ-বৃদ্ধা থাকেন বাড়িতে। ছেলে রাজ্যের বাইরে চাকরি করেন।  

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে রেকে করেই এই ধরনের লুঠের ঘটনাগুলি ঘটছে।  সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিচিত কেউ জড়িত থাকতে পারে। বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করেছে বড়তলা থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ।   

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget