এক্সপ্লোর

Election 2026: কোথাও দেওয়াল লিখন, কোথাও উচ্ছ্বাস! বিজেপি, সিপিএম, SUCI-এর তালিকা প্রকাশের পরেই ভোট প্রচারে পথে প্রার্থীরা

Election Campaigning: রবিবার পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। আর সোমবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বামফ্রন্ট, বিজেপি ও SUCI

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নির্বাচনী ঘোষণা, প্রার্থী তালিকা প্রকাশ, শুরু প্রচারাভিযান।
  • ভবানীপুর, নন্দীগ্রাম, যাদবপুর, দমদম উত্তরে তারকা প্রচার।
  • মেদিনীপুরে SUCI নেত্রীর বিপুল ভোটে জয়লাভের আশা।
  • আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী নিয়ে কর্মী-সমর্থকদের ক্ষোভ, ভাঙচুর।

বিটন চক্রবর্তী, সৌমেন চক্রবর্তী ও অরিন্দম সেন, কলকাতা: প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রচারে নেমে পড়লেন প্রার্থীরা। ভবানীপুরে শুভেনদু অধিকারীর সমর্থনে দেওয়াল লেখা শুরু করে দেন কর্মীরা। নন্দীগ্রামে হয় বিজেপির মিছিল। সোমবার বামেদের প্রার্থী তালিকা বেরনোর পর প্রচারে নামেন যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য, দমদম উত্তরের প্রার্থী দীপ্সিতা ধর। অন্যদিকে, মেদিনীপুর থেকে প্রার্থী হওয়ার পর, SUC নেত্রী সুশ্রিতা সোরেনকে নিয়ে উচ্ছ্বাস দেখা যায় কর্মীদের মধ্যে। আলিপুরদুয়ারে আবার বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে পার্টি অফিসে ভাঙচুর চালায় ক্ষুব্ধ কর্মী সমর্থকরা।

রবিবার পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। আর সোমবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বামফ্রন্ট, বিজেপি ও SUCI আর প্রার্থিতালিকা প্রকাশ হতেই কোথাও শুরু হয়ে গেল দেওয়াল লিখন! কোথাও তালিকা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রচারে নেমে পড়লেন প্রার্থী! আবার কোথাও প্রার্থী নিয়ে ঝামেলার জেরে পার্টি অফিসে ভাঙচুর চালালেন কর্মীরাই! বিজেপির শক্ত ঘাটি বলে পরিচিত আলিপুরদুয়ার আসনে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। 

কিন্তু এলাকার বিজেপি কর্মীদের একাংশের দাবি, সাধারণ মানুষের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। এই অভিযোগে এদিন জেলা পার্টি অফিসে চড়াও হন কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। শুরু হয় ভাঙচুর! পার্টি অফিসের চেয়ার, টেবিল, সিসি ক্যামেরা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এরপর পার্টি অফিসের বিক্ষোভ নেমে আসে রাস্তায়। বিক্ষোভকারী বিজেপি কর্মী বলছেন, 'টাকার বিনিময়ে তাঁকে প্রার্থী করা হয়েছে। তাঁর কোনও সাংগঠনিক দক্ষতা নেই।' আরেক বিজেপি কর্মী বলছেন, 'আলিপুরদুয়ার পুরসভা এলাকায় কতগুলো বুথ সভাপতি আছে, একটা বুথ সভাপতির নাম উনি জানে কিনা সন্দেহ আছে আমাদের।'

এদিন ১৪৪টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তারমধ্যে সবচেয়ে বড় চমক ভবানীপুরে! এবার মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে শুভেনদু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। একইসঙ্গে নন্দীগ্রামেও দলের প্রার্থী শুভেনদুই! এই অবস্থায় এদিন প্রার্থিতালিকা ঘোষণার পরেই ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে শুভেনদু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করে দেন বিজেপি কর্মীরা।

প্রার্থী ঘোষণার পরই এদিন প্রচারে নেমে পড়েন যাদবপুর কেন্দ্রের হেভিওয়েট সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য। যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য বলছেন, 'প্রশাসনিক দুর্নীতি, বেকারত্ব, শিক্ষাক্ষেত্রে তো সর্বনাশ করে দিয়ে এবং বাংলার যে অস্মিতা, বাংলা পরিচিত ছিল মানুষের কাছে শিক্ষিত এবং সংস্কৃতি সম্পন্ন একটি রাজ্য, সেই রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নর্দমায় টেনে নিয়ে গেছে। সেখান থেকে পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে।'

 তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, 'যে কোনও নতুন চাকরির সম্ভাবনা তৈরি হলে সেটায় জট পাকানো এবং বিজেপির আইনজীবীদের সঙ্গে মিলে রাজ্য সরকার এবং সাধারণ মানুষের স্বার্থে বাধা দেওয়া এটা মানুষ বিকাশবাবুকে চিনে গেছেন। নোটার সঙ্গে লড়বেন।' এদিন প্রচারে নেমে পড়েন দমদম উত্তরের সিপিএম প্রার্থী দিপ্সীতা ধরও। গতবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র জখম হওয়ার প্রতিবাদে, আন্দোলন করে শিরোনামে এসেছিলেন SUCI-এর ছাত্র সংগঠন DSO-র নেত্রী সুশ্রিতা সোরেন। তাঁর ওপর অত্যাচারের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই সুশ্রিতা সোরেনকেই এবার মেদিনীপুর আসন থেকে প্রার্থী করল SUCI। এদিন মেদিনীপুর শহরে পৌঁছতে তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget