এক্সপ্লোর

Gyanesh Kumar: জ্ঞানেশ কুমার মামলায় নির্বাচন কমিশনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট, আর যা জানাল দেশের শীর্ষ আদালত...

Gyanesh Kumar-Supreme Court: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে আজ সুপ্রিম কোর্টে শুনানি হল

কলকাতা: 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর তোলপাড় ফেলে দেওয়া প্রতিবেদনে প্রশ্নের মুখে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে আজ সুপ্রিম কোর্টে শুনানি হল। এদিন জ্ঞানেশ কুমার মামলায় সুপ্রিম কোর্ট জানায়, ''নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হতে হবে হয় সর্বসম্মত, নয় সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী''। 

জ্ঞানেশ কুমারের অপসারণের আর্জি জানিয়ে করা মামলায় নির্বাচন কমিশনকে নোটিস পাঠাল সর্বোচ্চ আদালত। মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার ও কমিশনকে নোটিস পাঠাতে পারে সুপ্রিম কোর্ট। 

মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে সুপ্রিম কোর্টের আজকের শুনানি শেষ। আগামী সপ্তাহে ফের শুনানি সর্বোচ্চ আদালতে। সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী কোনও নির্দেশ দেব না, বলল সুপ্রিম কোর্ট। শুনানির শুরুতেই CEC-কে বরখাস্ত করার দাবি আইনজীবী বিকাশ সিংহর। নির্বাচন কমিশন কী করে কাজ করবে? প্রশ্ন সুপ্রিম কোর্টের।

''২জন নির্বাচন কমিশনার কাজ করতে পারবেন'', সুপ্রিম কোর্টে সওয়াল আইনজীবী বিকাশ সিংহর। আপনার আর্জি আমাদের খতিয়ে দেখতে হবে, প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের। ''অন্তর্বর্তী নির্দেশ কিছু দিন, কয়েকটি জায়গায় ভোট আসছে'', আবেদন আইনজীবী বিকাশ সিংহর। 

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়। তাঁর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, নির্বাচন কমিশনের বৈঠকের রেকর্ড তলব এবং তদন্ত চলাকালীন জ্ঞানেশ কুমারকে CEC-এর দায়িত্ব থেকে পৃথক রাখারও আবেদন করা হয়েছে। 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন সামনে আসার পর, গত ২৫ সেপ্টেম্বর, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয় পিটিশন। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, ফৌজদারি পদক্ষেপের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানান এক আইনজীবী। সুপ্রিম কোর্টে দাখিল হওয়া পিটিশনে বলা হয় - SIR প্রক্রিয়ায় সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করেছেন জ্ঞানেশ কুমার। দুই নির্বাচন কমিশনারের সম্মতি ছাড়াই জ্ঞানেশ কুমার সিদ্ধান্ত নিয়েছেন, বলে অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্ত ও নির্দেশিকাগুলিকে বাতিল ঘোষণার দাবি করা হয়েছে পিটিশনে।

গত ২৯ সেপ্টেম্বর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাসপেনশনের দাবিতে এবং 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর খবর অনুযায়ী, তাঁর নেতৃত্বাধীন নির্বাচন কমিশন কীভাবে অন্য দুই নির্বাচন কমিশনারের অনুমোদন ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন সেই প্রক্রিয়াকে চ্য়ালেঞ্জ জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। 

পাটনার বাসিন্দা রাকেশ কুমার সিং-এর দায়ের করা এই জনস্বার্থ মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে আইনজীবী বিকাশ সিং বলেন, একাধিক নির্বাচন কমিশনার রাখার উদ্দেশ্যই হল, যাতে যাবতীয় সিদ্ধান্ত ঐক্যমত্য়ের ভিত্তিতে হয় বা সংখ্য়াগরিষ্ঠের মতের ভিত্তিতে হয়। যেভাবে নির্বাচন কমিশন কাজ করেছে, তাতে সন্দেহ তৈরি হয়েছে, যে সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে হয়েছিল কি না। যদি ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত না হয়ে থাকে, তাহলে তা গুরুতর বিষয়। আইনত সমগ্র নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত, এমন কোনও ক্ষমতা মুখ্য নির্বাচন কমিশনার একতরফাভাবে প্রয়োগ করেছেন কিনা, খতিয়ে দেখা হোক। তেমনটা হয়ে থাকলে সেই কাজগুলোকে অননুমোদিত ঘোষণা করা হোক। সেই সঙ্গে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয় সর্বোচ্চ আদালতে। 

২৯ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার আবেদনে আরও বলা হয়েছে, আবেদনের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত জ্ঞানেশ কুমার যেন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজ না করেন, এই মর্মে নির্দেশ দেওয়া হোক। 

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
Gaighata Assault Case: বারুইপুরের মতোই এনকাউন্টার গাইঘাটায়, একই কায়দায় অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত, ‘আমার জিনিস কি ফিরে পাব?’, বললেন নির্যাতিতার বাবা
বারুইপুরের মতোই এনকাউন্টার গাইঘাটায়, একই কায়দায় অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত, ‘আমার জিনিস কি ফিরে পাব?’, বললেন নির্যাতিতার বাবা
Cyclone Arnab : আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Advertisement

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget