এক্সপ্লোর

Bengal SIR Row : আজই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজোড়া SIR-এর দিনক্ষণ, ২৩ বছর বাদে বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন

EC On SIR Schedule: ২৩ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন

কলকাতা: আজই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজোড়া SIR-এর দিনক্ষণ, খবর সূত্রের। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বিকেল ৪টে ১৫-য় হবে সাংবাদিক বৈঠক।

আরও পড়ুন, প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, ১১০ কিলোমিটার গতিতে হতে পারে ল্যান্ডফল ! রাজ্যের প্রায় সব জেলাতেই ৩ দিন ঝড়বৃষ্টির আশঙ্কা

গতকাল বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে, দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক। ২৩ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন। SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। SIR-এর দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা দেখা দিতেই, চড়েছে রাজনীতির পারদ। 


Bengal SIR Row : আজই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজোড়া SIR-এর দিনক্ষণ, ২৩ বছর বাদে বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন

SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আর আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। এই আবহে, এ রাজ্যের দুয়ারেও কড়া নাড়ছে SIR.কার্যত শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাউন্টডাউন। সূত্রের খবর, সোমবারই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজোড়া SIR-এর দিনক্ষণ। রবিবারের বিজ্ঞপ্তি দিয়ে, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার বিকেল ৪টে ১৫-য় দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক। 
 
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স ৪টে ১৫ মিনিটে। আমার ধারণা, বহু প্রতীক্ষিত SIR-এর কথাই হয়তো ঘোষণা হবে। আপনারা সবাই প্রস্তুত তো? তৃণমূল সাংসদ  কাকলি ঘোষ দস্তিদার বলেন, যে একবার ভোট দিয়েছে, সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছে! সুতরাং একজন ভোটদাতার নাম কী করে বাদ দেওয়া যেতে পারে? আমরা সেটা হতে দেব না।সূত্রের খবর, ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গোটা দেশে শুরু হবে SIR. আগামী ৬-৭ মাসের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে প্রথম পর্যায়ে। সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ,  অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি। পশ্চিমঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। রাজ্যে SIR চালুর অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। ভোটার তালিকার বিশেষ সংশোধনে ১ কোটি নাম বাদ যাবে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছে বিজেপি। ভবানীপুরে সেই কথা উল্লেখ করেন বিরোধী দলনতো। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

  শুভেন্দু অধিকারী বলেন,SIR এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে বিজেপির কোনও তাড়া নেই। তাড়া মমতার। ৪ঠা মে, ২০২৬। সরকার তৈরি না হলে, ওইদিন রাত্রি ১২টার পরে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, আপনাআপনি করতে হবে।  তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, আমরা বিরোধীরা বারবার করে যেটা বলছিলাম যে নির্বাচন কমিশনকে কার্যত বিজেপির দলদাস এবং ক্রীতদাসে পরিণত করার প্রয়াস চলছে। শুভেনদু অধিকারীর এই মন্তব্য তাতে সিলমোহর দিল যে বিজেপি ঠিক করে দেবে কোন কেন্দ্রে কত নাম থাকবে, কত নাম বাদ যাবে এবং নির্বাচন কমিশনকে বিজেপির দেখানো পথে, বিজেপির দলদাসত্ব করে SIR-র নাম করে, বিরোধী ভোটারের নাম বাদ দিতে হবে। নির্বাচন কমিশন যে বিজেপির চাকর-বাকরে পরিণত হয়েছে, শুভেন্দুর এই বক্তব্য কার্যত আমাদের সেই দাবিতেই সিলমোহর দিল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget