এক্সপ্লোর

Kolkata Police: কলকাতা পুলিশের বিরুদ্ধে নির্দেশ বিকৃত করার বড় অভিযোগ ইডির, দিল্লিতে দায়ের এফআইআর

ED Filed FIR Against Kolkata Police: বছর খানেক আগে কয়লাকাণ্ডে ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার সঙ্গে কয়েকজনের কথোপকথনের একটি টেপ ভাইরাল হয়। অভিযোগ ওঠে, কণ্ঠস্বর ইডি-র কয়েকজন অফিসারের।

প্রকাশ সিনহা ও সৌভিক মজুমদার, কলকাতা: কলকাতা পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে আদালতের নির্দেশ বিকৃত করার অভিযোগ তুলল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED।  দিল্লি পুলিশের (Delhi Police) ক্রাইম ব্রাঞ্চে (Crime Branch) দায়ের হল FIR।

কী নিয়ে অভিযোগ? 

বছর খানেক আগে কয়লাকাণ্ডে ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার সঙ্গে কয়েকজনের কথোপকথনের একটি টেপ ভাইরাল হয়। অভিযোগ ওঠে, কণ্ঠস্বর ইডি-র কয়েকজন অফিসারের। এ নিয়ে কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই মামলায় ED-র চারজন অফিসারকে তলব করে পুলিশ।  

এই প্রেক্ষাপটে ED-র দাবি, কলকাতা পুলিশের তরফে মেল করে বলা হয়, আলিপুর আদালতের নির্দেশ, ED-র জয়েন্ট ডিরেক্টর কপিল রাজকে কলকাতায় আসতে হবে এবং কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। 

ইডির দাবি

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, আদালতের সেই নির্দেশ যখন তাঁরা নিজেরা সংগ্রহ করে, তখন তাতে, এমন কোনও নির্দেশ ছিল না। বরং বলা ছিল, ED-র জয়েন্ট ডিরেক্টর কপিল রাজ সম্মতি দিলে তবেই তাঁর কণ্ঠস্বর পরীক্ষা করা যাবে। এখানেই আদালতের নির্দেশকে বিকৃত করার অভিযোগ তুলেছে ED। সম্প্রতি এ নিয়ে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে লিখিত অভিযোগ করে ED। ২০ এপ্রিল এই ঘটনায় FIR দায়ের করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। 

আরও পড়ুন, পাটশিল্প বাঁচাতে মমতার দ্বারস্থ বিজেপি সাংসদ 

কলকাতা পুলিশের পাল্টা দাবি

অন্যদিকে, এই ঘটনায় কলকাতা পুলিশের তরফে দাবি করা হয়েছে,  আলিপুর আদালতের  (GR) বিভাগ থেকেই নির্দেশনামা সংগ্রহ করা হয়েছিল। পরে নির্দেশনামা যাচাইয়ের সময় দেখা যায়, GR থেকে যে নির্দেশনামা সংগ্রহ করা হয়, তাতে একটা লাইন ছিল না। বিষয়টি সঙ্গে সঙ্গে বিচারকের দৃষ্টিতে আনা হয়। বিচারক এর কারণ জানতে চান।  

এ নিয়ে শুনানির পর বিচারক জানিয়ে দেন, GRO তরফে অসত্‍ উদ্দেশ্যে বাদ দেওয়া হয়, এরকম ইঙ্গিত করার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। বাদ যাওয়ার এই ঘটনায় নির্দেশের মূল কাঠামো ও উদ্দেশ্য অপরিপর্তিত রয়েছে। তদন্তকারী অফিসার বা GRO-এর পক্ষ থেকে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। 

পরে আদালত থেকে নতুন নির্দেশনামা সংগ্রহ করে তা ED-কে পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি করেছে কলকাতা পুলিশ। এদিকে তাঁদের অফিসারদের তলবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করে ED। সেই মামলায় কণ্ঠস্বর পরীক্ষা করাতে আপাতত ED-র অফিসারদের কলকাতা পুলিশের কাছে যেতে হবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget