এক্সপ্লোর

Durgapur News: সিকিমে গিয়ে নিখোঁজ ESI হাসপাতালের চিকিৎসক, উদ্বেগে দুর্গাপুরের পরিবার

Durgapur Doctor Missing Sikkim: সিকিম বেড়াতে গিয়ে নিখোঁজ ইএসআই হাসপাতালের চিকিৎসক, বন্ধুদের সঙ্গে এবং ওই বর্ধমানের ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সিকিম বেড়াতে গিয়ে নিখোঁজ ফলতার ইএসআই হাসপাতালের চিকিৎসক রাহুল দেব মাজি। মূলত পুজোর সময় ছুটি মিলবে না, তাই আট বন্ধুকে নিয়ে গত মাসের শেষে সিকিম বেড়াতে গিয়েছিলেন ইএসআই ফলতার জুনিয়র চিকিৎসক রাহুল দেব মাজি। কিন্তু আজ অক্টোবরের ৭ তারিখ, এখনও নিখোঁজ ওই চিকিৎসক। উদ্বেগে গোটা পরিবার।

জানা গিয়েছে, দুর্গাপুরের সিটি সেন্টারের ডক্টরস কলোনির প্রীতিলতা ওয়েদ্দার সরনির বাসিন্দা রাহুল দেব মাজি। দুর্গাপুর , বর্ধমান ও কলকাতার কয়েকজন বন্ধুকে নিয়ে বর্ধমানেরই এক ট্রাভেল এজেনসি মারফত, গত ৩০ তারিখ সন্ধ্যায় কলকাতা থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি।গত তিন তারিখ রাত্রি ন টা নাগাদ শেষ বারের মতো পরিবারের সঙ্গে কথা হয়। এরপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না রাহুলের সঙ্গে। একমাত্র ছেলের চিন্তায় রাতের ঘুম উড়েছে এখন এই পরিবারের। বাকি বন্ধুদের সঙ্গে এবং ওই বর্ধমানের ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, সিকিমের ঘটনায় রাজ্যের একাধিক জেলাতেই ইতিমধ্যে শোকের ছায়া পড়েছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার দ্বারিকা গ্রামের বছর ২৪ এর শেখ সুমন সিভিল ইঞ্জিনিয়ার এর কাজে গিয়েছিল সিকিমের জেমা এলাকায়। তিস্তার ভয়াবহ বন্যা পরিস্থিতির পর, তাঁর সঙ্গে আর যোগাযোগ করে উঠতে পারেনি পরিবারের লোকজন। উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে পরিবার। পরিবারের পক্ষ থেকে বারংবার বিষ্ণুপুর থানায় যোগাযোগ করা হচ্ছে। সুমনকে ফোন করলে ফোনে পাওয়া যাচ্ছে না। এখনও খোঁজ মেলেনি শেখ সুমনের।

গত ৩ অক্টোবর পরিবারের সাথে শেষ বারের মতো কথা হয়। পরিবারকে জানিয়েছিল বৃষ্টির জন্য কাজ বন্ধ। ডিসেম্বর মাসে বিষ্ণুপুর মেলার সময় সে বাড়ি ফিরবে। কান্নায় ভেঙে পড়ছে পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছেন যাতে তাদের ছেলে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে। কবে ফিরবে বাড়িতে সুমন সে আশায় বুক বেঁধেছে পরিবার পরিজন।

মূলত মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে হড়পা বান, দুইয়ের জেরে বাঁধভাঙা বন্যায় ভেসে গিয়েছে সিকিম।  সিকিমে মৃতের সংখ্যা বেড়ে ১৯।যে তিস্তা বছরভর পর্যটকদের মন ভোলায়, এবার তার ভয়াল রূপ কেড়ে নিয়েছে জীবন। সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। মূলত সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। এর মধ্যেই তিস্তার জলে বাংলায় ভেসে এসেছে আরও ২২ জনের দেহ।

আরও পড়ুন, BJP মহিলা কর্মীকে অ্যাসিড হামলায় 'পুলিশি নিষ্ক্রিয়তার' অভিযোগ কমিশনের

৪ অক্টোবর, বুধবার একেবারে ভোররাতে মেঘভাঙা বৃষ্টি শুরু হয় সিকিমে, হিমবাহ হ্রদ ভেঙে বিপুল পরিমাণ জল নামে তিস্তা নদীতে। তার জেরেই হঠাৎ বেড়ে যায় তিস্তার জলস্তর।১০ নম্বর জাতীয় সড়কের বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে চুংথাং বাঁধও। তিস্তার জল বেড়ে গিয়ে একাধিক ছোট শহর, একাধিক প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। দু কূল ছাপিয়ে বইছে তিস্তা। তার জেরেই প্রবল জলের তোড়ে ধুয়ে মুছে সাফ সিকিমের বিস্তীর্ণ এলাকা। কালচিনি-ময়ূরেশ্বরের দুই জওয়ানের মৃত্যু। নিখোঁজ শতাধিক। আটকে ৭ হাজার পর্যটক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget