এক্সপ্লোর

Bankura News:পঞ্চায়েত বোর্ড গঠনের পরেও জারি দলবদল, তৃণমূলে যোগ দিয়েও ফিরলেন বিজেপি-সিপিএমের ২ সদস্য

Panchayat Board:পঞ্চায়েতের বোর্ড গঠনের পরেও দলবদল চলছেই বাঁকুড়ায়। তৃণমূলে যোগ দিয়েও সপ্তাহ না পেরোতে পুরনো দলে ফিরলেন বিজেপি ও সিপিএমের দুই সদস্য

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পঞ্চায়েতের বোর্ড (Panchayat Board) গঠনের পরেও দলবদল চলছেই বাঁকুড়ায়। তৃণমূলে (TMC) যোগ দিয়েও সপ্তাহ না পেরোতে পুরনো দলে ফিরলেন বিজেপি (BJP) ও সিপিএমের (CPM) দুই সদস্য। বাঁকুড়ার (Bankura) খাতরা ব্লকের দহলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। উন্নয়নের স্বার্থে যোগদান বলে দলবদলের সময় দাবি করেছিলেন দুজনে। 'ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করিয়েছিল তৃণমূল, পুরনো দলে প্রত্যাবর্তন করে দাবি বিজেপি ও সিপিএম সদস্যা।' বিজেপি ও সিপিএম-ই ভয় দেখিয়ে ওদের দলে ফিরিয়েছে, পাল্টা দাবি শাসক শিবিরের। 

প্রথম নয়...
গত অগাস্টে বাঁকুড়ার ছাতনায় তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি ও নির্দলের দুই জয়ী প্রার্থী। সে বার,তৃণমূলের তরফে দাবি করা হয়, এই দলবদলের ফলে তারা আরও শক্তিশালী হচ্ছে। পাল্টা গেরুয়া শিবিরে অভিযোগ ছিল, চাপ দিয়ে, ভয় দেখিয়ে যোগদান করিয়ে পঞ্চায়েত বিরোধীশূন্য করতে চাইছে তৃণমূল। শালডিহা গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজেপি প্রার্থী গণেশচন্দ্র খাঁ এবং জয়ী নির্দল প্রার্থী সৌরভ দে-এর একসঙ্গে শাসকদলে যোগদান ঘিরে অগাস্টের গোড়ায় একেবারে তোলপাড় পড়ে যায়। পঞ্চায়েতের পুরোপুরি দখল নিতেই তৃণমূল জোর করে দলবদল করাচ্ছে বলে দাবি করে বিজেপি। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সেই সময় বলেছিলেন, 'প্রত্যেকের কাছে বিভিন্ন ধরনের চাপ আসছে। ...কিছু জায়গায় প্রতিহত করা হচ্ছে, কিছু জায়গায় করা যাচ্ছে না। এটা এখনও খবর যে আমাদের কাছে আসেনি। দেখব।" যদিও বিজেপির দাবি উড়িয়ে দিয়েছিল শাসকদল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি শুভাশিস বটব্যাল বলেছিলেন, "একজন এসেছেন বিজেপি থেকে। বনগ্রামের। ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের। উন্নয়নের কাজে যুক্ত হতে আমাদের দলে যোগদান করলেন। ওই অঞ্চলেরই আর একজন নির্দল প্রার্থী হিসাবে জয়লাভ করেছিলেন। উন্নয়ন করতে গেলে পঞ্চায়েত দখল করার দরকার আছে। সেইজন্যই তিনি যোগদান করেছেন।" কিন্তু সত্যিই কি ছবিটা তাই?

ভোট ঘোষণা হতেই হিড়িক?
পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই তৃণমূলে যোগদানের ঘটনা শিরোনামে এসেছিল। ৯ জুন, পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূলে যোগ দেন বিজেপির প্রায় শ'খানেক কর্মী। পিংলা ব্লকের গৌরাঙ্গচক এলাকায় তাঁদের হাতে সে সময় জোড়াফুলের পতাকা তুলে দিয়েছিলেন পিংলা ব্লক তৃণমূলের সহ সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি। যদিও বিজেপি জানায়, ওরা দলের কেউ না।
কিন্তু এখন প্রশ্ন হল, ভোট মেটার পরও দলবদলের ধারা শেষ হচ্ছে কই?

 

আরও পড়ুন:ওয়াটগঞ্জে রাতের আঁধারে বেপরোয়া লরির ধাক্কায় জখম পথচারী, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ-অবরোধ স্থানীয়দের

  

 

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget