এক্সপ্লোর

TMC Joining : পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরই দল বদলের হিড়িক, তৃণমূলে যোগ দেয় প্রায় শ'খানেক বিজেপি কর্মীর

BJP-TMC : ঘাসফুল শিবিরের পতাকা তুলে দেন পিংলা ব্লক তৃণমূলের সহ সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি। ওরা দলের কেউ না, পাল্টা দাবি বিজেপির।  

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন ঘোষণা হতেই, দলবদলের হিড়িক ! পশ্চিম মেদিনীপুরের (West Medinipore) পিংলা ব্লকের গৌরাঙ্গচক এলাকায় গতকাল তৃণমূলে (TMC) যোগ দেয় প্রায় শ'খানেক বিজেপি (BJP) কর্মী-সমর্থক। তাঁদের হাতে  দলের পতাকা তুলে দেন পিংলা ব্লক তৃণমূলের সহ সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি। ওরা দলের কেউ না, পাল্টা দাবি বিজেপির।  

গত কয়েকমাস ধরে একাধিক জায়গায় ভাঙন ধরেছিল শাসক শিবিরে। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জনসংযোগ যাত্রা শেষ করে যাওয়ার ৩ সপ্তাহের মাথায় মালদায় তৃণমূলে ভাঙন ধরে। এক বুথ সভাপতি সহ প্রায় দু'শো তৃণমূল কর্মী যোগ দেন কংগ্রেসে। অন্যদিকে মুর্শিদাবাদের নওদায় হাজারেরও বেশি কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন বলে ফেসবুকে ছবি পোস্ট করে দাবি করেছেন অধীর চৌধুরী। 

তার আগে পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনায় ফের তৃণমূলে ভাঙন ধরেছিল। সিপিএমে যোগ দিলেন, বারাসাতের কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের প্রাক্তন সভাপতি, বুথ সম্পাদক সহ শতাধিক কর্মী। দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে সরব হতেই তৃণমূল ত্য়াগ, মন্তব্য় সিপিএমের। তৃণমূলে যারা পচে গেছে, তারাই যোগ দিচ্ছে, পাল্টা মন্তব্য়, শাসক দলের।                                                                                                  

আরও পড়ুন- বঙ্গে বর্ষা এল বলে, উত্তরবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি

যার কিছুদিন আগে রাজ্যের বেশ কিছু জায়গায় যে ঘটনা দেখা গিয়েছিল। প্রথমে বাঁকুড়া। তারপর মেদিনীপুর। যার পরে খড়গপুর তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লিখিয়েছিলেন ২০০ নেতা কর্মী। দুর্নীতির কারণেই শাসকদল ছাড়ছেন নেতা, কর্মীরা- দাবি কংগ্রেসের। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, কোচবিহারের সিতাইয়ে বিভিন্ন দল থেকে শো তিনেক কর্মী যোগদান করেছিলেন তৃণমূলে ।                                         

আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা

ভিডিও

Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget