এক্সপ্লোর

স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে প্রাক্তন বিধায়ককে বিধায়ক বলে উল্লেখ, 'ভুল' নিয়ে তুঙ্গে বিতর্ক

বিধানসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রে, বিজেপি প্রার্থীর কাছে হেরেছেন তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী অথচ, সাতমাস পরও সরকারি বিজ্ঞপ্তিতে বিধায়ক হিসেবে রয়েছে তাঁরই নাম!

অরিন্দম সেন ও ঝিলম করঞ্জাই, আলিপুরদুয়ার: স্বাস্থ্য দফতরের (Department of Health) বিজ্ঞপ্তিতে প্রাক্তন বিধায়ককে (Former MLA) বিধায়ক বলে উল্লেখ! আলিপুরদুয়ার জেলা হাসপাতালের (Alipur Duyar Zila Hospital) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে তৃণমূল নেতা (TMC Leader) সৌরভ চক্রবর্তীর মনোনয়ন ঘিরে বিতর্ক। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মন্তব্যে নারাজ স্বাস্থ্য দফতরের কর্তারা।

বিধানসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রে, বিজেপি প্রার্থীর কাছে হেরেছেন তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী অথচ, সাতমাস পরও সরকারি বিজ্ঞপ্তিতে বিধায়ক হিসেবে রয়েছে তাঁরই নাম! সম্প্রতি রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনই একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বিভিন্ন জেলার সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের নাম রয়েছে।

তালিকার একেবারে ওপরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে সৌরভ চক্রবর্তীর। বিধানসভা ভোটে হেরে যাওয়ার পরেও, নামের পাশে তাঁকে আলিপুরদুয়ারের বিধায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে।  

জেলার বেশ কিছু হাসপাতালে মন্ত্রী, বিধায়ক বা বিশিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলেও,আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকেই রাখা হয়েছে, যিনি বর্তমানে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে রয়েছেন। 

তা নিয়ে সরব হয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন তৃণমূল বিধায়ক। 

আলিপুরদুয়ার বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের কথায়, স্বয়ং মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দফতরের গাফিলতি। নোটিফিকেশনে পরিষ্কার, রাজ্য প্রশাসনের কি হাল! আগে বিধায়করাই পদাধিকার বলে চেয়ারম্যান হতেন। কিন্তু, সেই নিয়ম সরকার তুলে দিয়েছে।

আলিপুরদুয়ারের তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, এটা ভুলবশত হয়েছে। বিতর্কের কিছু নেই। কেন্দ্রের হাতে থাকা পর্যটন, চা, ফোর-লেন রাস্তা, এসব উন্নয়নের দিকে না তাকিয়ে এখানে ঘোরাঘুরি করছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে ফোন করা হলে, তিনি ফোন ধরেননি।  মেসেজেরও কোনও উত্তর দেননি। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget