এক্সপ্লোর

Sayantika Banerjee: "উনি বাঁকুড়ায় ন্যাড়া হয়েছিলেন, এখানে এসেছেন কেন?..", তুলোধনা সজলের, পাল্টা সায়ন্তিকা

Sajal Ghosh On Sayantika Banerjee : বরানগরে প্রচারে নেমে সায়ন্তিকাকে তীব্র আক্রমণ সজলের, কী বললেন তৃণমূল প্রার্থী ?

কলকাতা: উনি বাঁকুড়ায় ন্যাড়া হয়েছিলেন, এখানে এসেছেন কেন? প্রশ্ন সজল ঘোষের। আমি তো বাঁকুড়ায় ফিরে যাইনি। উনি বরানগরে হেরে গিয়ে আবার এখানে এসেছেন। একবার ন্যাড়া ছিলাম, বেলতলায় গেছিলাম। আর তো বেলতলায় যাইনি। পাল্টা জবাব তৃণমূল প্রার্থী সায়ন্তিকার।

আরও পড়ুন, সোনারপুর দক্ষিণে জোরকদমে প্রচারে লাভলি মৈত্র, প্রচারে নেমে কী জানালেন ? " জয়ের ব্যবধান..."

এদিন বরানগরে প্রচারে নামতে দেখা গেল বিজেপি প্রার্থী সজল ঘোষকে। পাশাপাশি একইদিনে জোরকদমে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগর পুরসভার ২৫ নং ওয়ার্ডে শশীভূষণ লেন, সেখানে সজল ঘোষ প্রচার করছেন। সেখানে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রচার চালাচ্ছেন, তার প্রচারের মূল বিষয় SIR. তিনি প্রচারে বেরিয়ে হাঁটতে হাঁটতেই বলেন, 'সবাইকে অনুরোধ করছি , আপনাদের কাছে এসেছি, বিধায়ক হিসেবে নয়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে। আপনাদের কাছে আশীর্বাদ চাইতে। আগামী ৫ বছরের জন্য, .... আপনারা সুযোগ দিন।'

অপরদিকে, বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, প্রার্থনা করছি হাতজোড় করে, একবার সুযোগ দিন,  ..যদি ভাল লাগে, তারপরে রাখবেন। ' প্রচারের সঙ্গে সঙ্গে পাল্টা কটাক্ষও চলতে থাকে।  সজল ঘোষ কটাক্ষ করে বলেন, ওনাকে প্রশ্ন করুন, উনি বাঁকুড়ায় ন্যাড়া হয়েছিলেন, উনি বরানগরে এসেছেন কেন?  উনি অসভ্যতামি করলে আমারও অসভ্যতামি করতে হবে, আমার বাবা-মা এটা শেখায়নি। ইস্যুই ইস্যু। উনি নিজেই ইস্যু। '

পাল্টা জবাবে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি তো বাঁকুড়ায় আর ফেরত যাইনি দাঁড়ানোর জন্য। উনি তো বরানগর থেকে হেরে গেছেন, আবার বরানগরে এসেছেন।  আমি তো ন্যাড়া একবার ছিলাম, বেলতলায় গিয়েছিলাম, আর তো বেলতলায় যায়নি আমি। আমি তো বরানগরে দাঁড়িয়েছি। উনি তো হেরে গিয়ে আবার এসছেন এখানে। '  

সম্প্রতি এবিপি আনন্দ-কে বিশেষ সাক্ষাৎকারে সজল ঘোষ বলেন, দল আমাকে প্রার্থী করেছে। দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। এবং নিজের জীবনটাকে বাজি রেখে বলতে পারব, যে ওখান থেকে বিজেপিকে জেতাবো। বরানগর কেন্দ্রে আমরা জানি, প্রায় ২ লক্ষ ১৮ হাজারেরও বেশি ভোটার রয়েছেন। এর আগে যখন, আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ৮ হাজারের কিছু বেশি ভোটে, আপনি পরাজিত হয়েছিলেন, উপনির্বাচনে। তো এইবার আপনি কী এক্সপেক্ট করছেন ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২০ হাজারের  নীচে জিতলে, সেটাকে প্রত্যাষিত নয় বলে মনে করব। কমপক্ষে ২০ হাজার ভোটে জিতব।আমি জিতব না, দল জিতবে। ২০ হাজার মার্জিনে ভারতীয় জনতা পার্টি জিতবে, তৃণমূল ও সিপিএম-কে হারিয়ে। আমি জানি, সিপিএম আবারও খুঁজে খুঁজে যাতে তৃণমূলকে জেতানো যায়, এমন প্রার্থী আবার দিয়েছে ! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget