এক্সপ্লোর

Bankura News: নবজোয়ারে স্থগিত পরীক্ষা! বাঁকুড়ার কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

গতকাল কলেজ কর্তৃপক্ষ নোটিস দিয়ে আজ ও আগামীকাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা স্থগিত রাখার কথা জানায়। পরিবর্তে ২৪ মে, পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

তুহিন অধিকারী, বাঁকুড়া: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের রাখা হয়েছে বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরের রামানন্দ কলেজে। এর জন্য কলেজের সেমেস্টার পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত দিল কর্তৃপক্ষ। আজ ইন্দাসের কর্মসূচি সেরে, বিষ্ণুপুরে রাত্রিবাস করবেন অভিষেক। তাঁর নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে রামানন্দ কলেজে।                              

বাঁকুড়ার কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক: গতকাল কলেজ কর্তৃপক্ষ নোটিস দিয়ে আজ ও আগামীকাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা স্থগিত রাখার কথা জানায়। পরিবর্তে ২৪ মে, পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। রামানন্দ কলেজের অধ্যক্ষা জানিয়েছেন, পুলিশ কর্মীদের রাখা ছাড়াও, আদিবাসীদের ডাকা ১২ ঘণ্টার বন‍্ধে পড়ুয়াদের যাতায়াতের অসুবিধার কথাও ভাবা হয়েছে।                                                   

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচির জেরেই কি পিছিয়ে গেল কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা? বাঁকুড়ার বিষ্ণুপুরের রামানন্দ কলেজ কর্তৃপক্ষের এক সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছ বিতর্ক। দু'দিন স্থগিত থাকার পর সোমবার বাঁকুড়া থেকে ফের শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। ইন্দাসের কর্মসূচির পর এদিন বিষ্ণুপুরে রাত্রিবাস করার কথা রয়েছে তাঁর। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের থাকার ব্যবস্থা হয়েছে স্থানীয় রামানন্দ কলেজে। এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়েছে, সোম ও মঙ্গলবার স্নাতক স্তরের দ্বিতীয় এবং চতুর্থ সিমেস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট স্থগিত রাখা হয়েছে।সেই পরীক্ষা নেওয়া হবে বুধবার। এই ঘটনা সামনে আসতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক দলের কর্মসূচির কারণে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন পিছিয়ে দেওয়া হবে? ওই কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই বলেন, “২২-২৩ তারিখ পর্যন্ত পুলিশ থাকবে তাই। মিটিংয়ের জন্য অনেকে আসতে পারবে না। এটা তো কলেজের নিজেদের বিষয়। তাই পড়ুয়াদের কথা ভেবে এই সিদ্ধান্ত।’’ বিষ্ণুপুরের SDPO জানিয়েছেন, কলেজের পরীক্ষা আছে, সেটা তাঁকে জানানো হয়নি। জানানো হলে তিনি অন্য জায়গায় পুলিশকর্মীদের থাকার ব্যবস্থা করা হত।

আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget