Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
ABP Ananda LIVE : কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি। প্রতীক নিয়ে দাবি-পাল্টা দাবি নিয়ে ৬ জুলাই পর্যন্ত কমিশনের ডেডলাইন। 'কমিশনের দেওয়া সময়ের মধ্যেই চিঠির জবাব দিয়েছিলাম। জবাব না মেলায় তার পরেও ২বার বিরোধী শিবিরকে সময়। ২বার সময় দিলেও জবাব দিতে পারেনি 'বিরোধী শিবির'', উত্তর দিতে না পারায় বোঝাই যাচ্ছে আমাদের দাবি ওরা মেনে নিয়েছে', কমিশনকে চিঠি দিয়ে অভিযোগের দ্রুত নিষ্পত্তির দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
আরও খবর
কলকাতা : মদন মিত্রকে ইডি- র ৮ ঘণ্টা জেরা। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে মদন মিত্র বললেন 'আমি শুধু চেষ্টা করিনি, পুরোপুরি সহযোগিতা করেছি। যা বলার এজেন্সিকে বলেছি। তারা যা জানতে চেয়েছে আমি সবটাই অফিশিয়ালি বলেছি। আমি মদন মিত্র কোনও ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত নই। আমি যতদূর জানি এবং আমার বিশ্বাস, আমার পরিবারের কেউও দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। যদিও তারা আলাদা আলাদা থাকে, তাদের আলাদা আলাদা ব্যাপার। সংবিধান অনুসারে যেকোনও কেন্দ্রীয় এজেন্সির অধিকার আছে, ভারতের যেকোনও নাগরিকের বিরুদ্ধে অভিযোগ হলে, তারা তদন্ত করতে পারে। আমার দায়িত্ব তাদের সহযোগিতা করা। ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি।'

















