এক্সপ্লোর

Public Transport Issue:চার্ট ছাড়াই বর্ধিত ভাড়া! হয়রানি এড়াতে বর্ধিত সঠিক তালিকার আর্জি বেসরকারি বাস-মিনিবাসের যাত্রীদের

Bus Fare:বেসরকারি বাস-মিনিবাসে উঠলেই ৭টাকার জায়গায় অন্তত ১০টাকা ভাড়া গুণতে হচ্ছে। অথচ সরকারিভাবে ভাড়া বাড়েনি। মালিক সংগঠন ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছে বলে স্বীকার করছেন বাস কর্মীরা।

সুদীপ্ত আচার্য, কলকাতা: বেসরকারি বাস-মিনিবাসে উঠলেই ৭টাকার জায়গায় অন্তত ১০টাকা ভাড়া গুণতে হচ্ছে। অথচ সরকারিভাবে ভাড়া বাড়েনি। মালিক সংগঠন ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছে বলে স্বীকার করছেন বাস কর্মীরা। তাঁদের দাবি, ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। রোজকার হয়রানি এড়াতে যাত্রীদের একাংশও চাইছেন ভাড়া বাড়িয়ে সঠিক তালিকা দেওয়া হোক।

যা ঘিরে বিতর্ক...
 সম্প্রতি একটি জনস্বার্থ মামলার নির্দেশে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, বেসরকারি বাসে ভাড়ার তালিকা রাখতেই হবে। কিন্তু সেই নির্দেশ কি আদৌ মানা হচ্ছে? যাত্রীদের অভিযোগ, কলকাতা ও শহরতলির কোনও বেসরকারি বাস, মিনিবাসে ভাড়ার তালিকা তো নেইই। উল্টে কনডাক্টরদের মর্জিমতো ভাড়া দিতে বাধ্য হচ্ছেন তাঁরা। ২০১৮ সালের পর থেকে রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বাড়ায়নি সরকার। কিন্তু আদপে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতেই হচ্ছে। কলকাতার প্রায় সব রুটেই দেখা গেল একই ছবি! আগে বেসরকারি বাস, মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ছিল ৭ টাকা। লকডাউনের পর থেকে বাসে উঠলেই অন্তত ১০ টাকা ভাড়া দিতে হয়। ৯ টাকা ভাড়া বেড়ে কোনও বাসে হয়েছে ১২, কোথাও বা ১৫। ১১ টাকা থেকে ভাড়া বেড়ে হয়েছে ১৫ অথবা ২০। যে দূরত্ব আগে ১৫টাকায় যাওয়া যেত, সেটাই এখন ২০-তে গিয়ে ঠেকেছে।  রুবি- বালিগঞ্জগামী ১৮ নম্বর রুটের বাসেও কোনও ফেয়ার চার্ট নেই। বাসের কনডাক্টর স্বীকার করলেন, সরকার ভাড়া না বাড়ালেও বেসরকারি বাস মালিকদের সংগঠন ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছে। তাঁর কথায়, 'রুবি- বালিগঞ্জের ভাড়া ৭ থেকে বেড়ে ১০ হয়েছে। ভাড়ার কোনও তালিকা নেই। যাত্রীরা রাগারাগি করে। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মালিক সংগঠন।' রূপা সিংহ নামে এক যাত্রীর বক্তব্য, 'চার্ট নেই। কনডাক্টরের ওপর ডিপেন্ড করে। হাওড়ার ভাড়া কেউ ১৭ কেউ ২০নেয়। চার্ট থাকলে সুবিধা হত।' রুবি থেকে নাগেরবাজার যায় থ্রি সি বাই ওয়ান। সেখানেও দেখা গেল একই ছবি!  কসবা থেকে বিবিরহাটগামী এসডি-এইট বাসে। উঠলেই দিতে হয় ১০ টাকা। অথচ কোনও চার্ট দেখাতে পারছেন না বাসকর্মীরা। আলিপুর থেকে কামারহাটি যাওয়ার ২৩০ নম্বর রুটের বাসেও, বর্ধিত ভাড়া নিয়ে নিত্যদিন হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।

প্রেক্ষাপট...
রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, ২০১২, ১৪ ও ১৮ সালে বেসরকারি বাস, মিনিবাসের ভাড়া বাড়িয়েছিল। ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৫৮ টাকা, সেটাই ১০০ ছুঁয়ে এখন কিছুটা কমে ৯০-এর ঘরে। 
বাস কর্তৃপক্ষের দাবি, ইনসিওরেন্স থেকে শুরু করে মেনটেন্যান্সের খরচ বিপুল পরিমাণে বেড়েছে। ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। কিন্তু অবস্থানে অনড় রাজ্য সরকার।বেসরকারি যাত্রী পরিবহণ বাঁচাও কমিটির আহ্বায়ক, তপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'বেশি ভাড়া নেওয়া হচ্ছে লকডাউনের পর থেকে। তেলের দাম বেড়েছে...বেশি ভাড়া না দিলে বাস চালাতে পারব না।' আর পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর মতে, 'বেশি নেওয়ার কথা নয়। নোটিফিকেশন জারি করেছি। কয়েকদিন আগে মেদিনীপুরে এই ধরনের ঘটনা নজরে এসেছিল। আমরা ১০ হাজার টাকা ফাইন করেছি। সরকার বাস ভাড়া বাড়াবে না যাত্রীদর স্বার্থে। অভিযোগ জানাক যাত্রীরা। পরিবহণ দফতর ব্যবস্থা নেবে। চার্ট রাখতে হবে। অতিরিক্ত নেওয়া যাবে না।' ভাড়া নিয়ে বেসরকারি বাস মালিকদের সংগঠন ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছেই। এসবের মাঝে পড়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন:'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget