এক্সপ্লোর

Leopard News: চিতাবাঘের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য আলিপুরদুয়ারে

Alipurduar News: পূর্ণবয়স্ক একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার হয় আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় এশিয়ান হাইওয়ের পাশে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন: Bardhaman Medical College: RG Kar কাণ্ডের জের, বর্ধমান মেডিকেলে নিরাপত্তা কর্মীদের করা হল সতর্ক..

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা নাগাদ আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় এশিয়ান হাইওয়ের পাশেই দেখতে পাওয়া যায় একটি চিতাবাঘের মৃতদেহ। বীরপাড়া থানার অন্তর্গত বীরবিটি নদীর সেতুর কাছেই ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পান মৃতদেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে জলপাইগুড়ি ডিভিশনের অন্তর্গত দলগাও রেঞ্জের কর্মীরা এসে উদ্ধার করে দেহটি।  

আরও পড়ুন: Islampur News: নার্সিংহোমের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ, চাঞ্চল্য ইসলামপুরে

বন দফতরের প্রাথমিক ধারণা, দ্রুতগতি আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে পূর্ণবয়ষ্ক ওই চিতাবাঘটির। কারণ, হাইওয়ের দুপাশে বীরপাড়া চা বাগান অবস্থিত। সেই চা বাগানে আশ্রয় নেওয়া চিতাবাঘটি হাইওয়ে পারাপার করতে যাওয়ায় দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় ছিটকে পড়েই মারা গেছে। ঘটনার তদন্ত শুরু করে মৃত চিতার দেহটি ময়নাতদন্ত করে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, বীরপাড়া চা বাগানের পাশ দিয়ে এশিয়ান হাইওয়ে যাওয়ার ফলে নানা সময়ে বিভিন্ন পশু মাঝে মধ্যেই রাস্তার ওপর চলে আসে। ফলে অনেক সময়ই গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়। প্রশাসন ও বন দফতরের তরফে বারবার এই এলাকা দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলাচল করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করা হলেও। অনেক সময়ই তা মানা হয় না বলে অভিযোগ। যার জেরে গাড়ির ধাক্কায় অনেক পশুর মৃত্যু হয়। আজকের ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ বলে মনে করছেন বন দফতর ও প্রশাসনের আধিকারিকরা। তাঁদের কথায়, মানুষকে সচেতন করার জন্য নানা ধরনের কর্মসূচি নেওয়া হলেও কোনওভাবেই তা সফল হচ্ছে না। কেউ কেউ বন্য পশুর কথা চিন্তা করে এই সব এলাকা দিয়ে ধীরগতিতে গাড়ি চালালেও বেশিরভাগই নিয়ম ভেঙে দ্রুত গতিতে গাড়ি চালান। যার ফলশ্রুতিতে মৃত্যু হয় বন্য পশুদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Alipurduar News: আলুর গাড়ি আটকে রাখার অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ অসম-বাংলা সীমান্তে

সেরা শিরোনাম

Nepal : পথ দুর্ঘটনায় হারিয়েছিলেন মেয়েকে, ভ্রমণটাকেই আঁকড়ে ধরে এগোচ্ছিলেন, নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ হুগলির দম্পতি
পথ দুর্ঘটনায় হারিয়েছিলেন মেয়েকে, ভ্রমণটাকেই আঁকড়ে ধরে এগোচ্ছিলেন, নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ হুগলির দম্পতি
West Bengal News Live : অভিষেকের অফিসে ধুন্ধুমার, বিলবোর্ড ভাঙতেই খণ্ডযুদ্ধ ! গ্রেফতার ১৩
অভিষেকের অফিসে ধুন্ধুমার, বিলবোর্ড ভাঙতেই খণ্ডযুদ্ধ ! গ্রেফতার ১৩
TMC News : ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমারকাণ্ডের পর রাতারাতি পদক্ষেপ 'কালীঘাট-তৃণমূল'-এর, কোন পথে অভিষেকরা ?
ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমারকাণ্ডের পর রাতারাতি পদক্ষেপ 'কালীঘাট-তৃণমূল'-এর, কোন পথে অভিষেকরা ?
TMC News : অভিষেক-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েটের বিরুদ্ধে FIR, ক্যামাক স্ট্রিটের ঘটনায় গ্রেফতার ১৩
অভিষেক-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েটের বিরুদ্ধে FIR, ক্যামাক স্ট্রিটের ঘটনায় গ্রেফতার ১৩

ভিডিও

Suvendu Adhikari: পুজোর আগে ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী, লালবাজারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: TMC-র বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR
Nepal Flood: বিপর্যয়ের জেরে দিল্লি-কাঠমাণ্ডু মৈত্রী বাস পরিষেবা আগামীকাল পর্যন্ত বন্ধ | ABP Ananda
Nepal Flood News: বিধ্বস্ত নেপাল, কাঠমান্ডুতে সার দিয়ে দাঁড়িয়ে ট্রাক, গাড়ি | Kathmandu | ABP Ananda
TMC Bank Account: আরও ৪ অ্যাকাউন্ট খুলতে চেয়ে আর্জি কালীঘাট তৃণমূলের, ফেরাল হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget