এক্সপ্লোর

Islampur News: নার্সিংহোমের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ, চাঞ্চল্য ইসলামপুরে

Nursing home allegedly exchange Child :শিশু বদলের ঘটনা কেন্দ্র করে উত্তর দিনাজররের ইসলাম,থানার রামগঞ্জের একটি নার্সিংভোমে তুমুল উত্তেজনা ছড়াল।

সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: নার্সিংহোমের বিরুদ্ধে শিশু বদলের (Child exchange) অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (Uttar dinajpur) জেলার ইসলামপুর (Islampur) থানার রামগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে। 

আরও পড়ুন: Alipurduar News: আলুর গাড়ি আটকে রাখার অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ অসম-বাংলা সীমান্তে

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ইসলামপুর ব্লকের বগলিগছ এলাকার বাসিন্দা মর্জিনা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে রামগঞ্জ বাজারে অবস্থিত ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। রাত আটটা নাগাদ মর্জিনা খাতুন একটি সন্তানের জন্ম দেন। তাঁর পরিবারকে একটি কন্যা সন্তান দেখানোও হয়। 

আরও পড়ুন: Bankura News: শালি নদীর জল নামতেই বিপর্যয় ! সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়ায় প্রায় ৫০ টি গ্রাম

কিন্তু, পরবর্তী সময়ে ওই বেসরকারি কর্তৃপক্ষ অন্য একটি সদ্যোজাত পুত্র সন্তানকে তাদেঁর হাতে তুলে দেয় বলে অভিযোগ। এরপরই বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি উঠিয়ে তাড়া করতেও দেখা যায় উত্তেজিত জনতাকে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি,কোনও শিশু বদল হয়নি। নার্সিংহোমের মাসিদের ভুলের কারণেই এই ঘটনা ঘটেছে।

শিশুটির পরিবারের লোকেরা বিষয়টি জানার পরেই নার্সিংহোমেের কর্তৃপক্ষের সঙ্গে বচসা বেঁধে যায় তাঁদের। নিমিষে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। কীভাবে শিশু বদলের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তোলেন শিশুর পরিবারের লোকেরা। বিষয়টির দোষ মাসিদের ঘাড়ে চাপিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কাকে বাঁচানোর চেষ্টা করছে তা জানতে চাওয়া হয়। এই ঘটনার পিছনে কোনও চক্র কাজ করছে কিনা তাও জানতে চাওয়া হয়। পরিস্থিতি এমন জায়গা পৌঁছায় যে শিশুটির পরিবারকে শান্ত করার জন্য নার্সিংহোমের নিরাপত্তা রক্ষীরা বাড়ির লোকেদের বুঝিয়ে সুঝিয়ে বিষয়টি নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা চালান। যদিও তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাড়ির লোকের সঙ্গে কথা বলে এই ঘটনার যথাযথ তদন্ত হবে বলে আশ্বাস দেয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Doctor's Death: আরজিকরে DC নর্থ, 'মহিলা চিকিৎসক খুনে আরও কেউ যুক্ত থাকতে পারে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget