এক্সপ্লোর

Haripal News: RG কর কাণ্ডের আবহে উদ্ধার অর্ধনগ্ন নাবালিকা, উত্তেজনা হরিপালে

Minor girl Molestation: হরিপালে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হল একজন নাবালিকা। এই ঘটনার প্রতিবাদে শনিবার হরিপাল থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে সিপিএমের তিনটি সংগঠনের তরফে।

সোমনাথ মিত্র, হরিপাল: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল গোটা রাজ্য তথা দেশ। চারিদিকে সুবিচারের দাবিতে বিক্ষোভ চলছে এর মাঝেই প্রায় অচৈতন্য ও অর্ধনগ্ন অবস্থায় এক নাবালিকাকে উদ্ধারের ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হুগলি জেলার হরিপালে (Haripal News)। ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে।  বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি রাস্তা থেকে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে হরিপাল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হরিপালে এক নাবালিকাকে অন্ধকার গলির মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। ওই নাবালিকার নিম্নাঙ্গের পোশাক কিছুটা দূরে পড়ে ছিল বলে স্থানীয়দের দাবি। পাড়ার মহিলারা খবর পেয়ে তাকে পোশাক পরান এবং নাম ঠিকানা জানার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই নাবালিকা তাঁদের জানিয়েছে তার বাড়ি সিঙ্গুরের নসিবপুরের খাল ধার এলাকায়। সিঙ্গুর থেকে টিউশন পরে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই তাকে একটি চার চাকা গাড়িতে তুলে নেয় কয়েকজন। এরপর কী হয়েছে তার আর মনে নেই। খবর পেয়ে পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর নাবালিকা এখন সুস্থ আছে বলে জানা গেছে। 

নির্যাতিতার পরিবারের তরফে হরিপাল থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পকসো আইনে মামলা রুজ হয়েছে। তবে এখনও অধরা অভিযুক্তরা। এদিকে এই খবর পাওয়ার পরেই শুক্রবার রাতেই হরিপাল থানায় গিয়ে বিক্ষোভ দেখায় সিপিএমের মহিলা সংগঠন, ডিওয়াইএফআই ও এসএফআই।  ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়ায় তারা। শনিবার হরিপাল থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে ওই তিনটি সংগঠনের তরফে।

বিক্ষোভকারীদের দাবি, গোটা রাজ্যে যা ঘটনা ঘটছে তারই একটা উদাহরণ দেখা গেল হরিপালে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।

এপ্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন জানান, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেফতার করা হবে।  

হরিপালের ঘটনা নিয়ে পুলিশ ও তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। টুইটে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপির আইটি সেলের প্রধান। তাঁর অভিযোগ, 'হুগলির হরিপালে কিশোরীকে ধর্ষণ করে রাস্তার ধারে ফেলে রেখে যাওয়া হয়।নির্যাতিতা যে হাসপাতালে ভর্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই হাসপাতাল ঘিরে রেখেছে।'

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget