এক্সপ্লোর

Malda News: দুর্ঘটনায় মৃত লরি চালক, পথ অবরোধকে কেন্দ্র করে তুলকালাম মালদায়

Samsi Accident: সামসি জিয়াগাছি বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে চাঁচলগামী একটি ১৪ চাকার লরি সজোরে ধাক্কা মারে। এর ফলে মৃত্যু হয়েছে লরি চালকের। এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম লেগে যায় মালদায়।

করুণাময় সিংহ, মালদা: মালদার সামসি জিয়াগাছি বাইপাস এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজন লরি চালকের (Malda News)। গুরুতর জখম অবস্থায় লরির খালাসিকে নিয়ে যাওয়া হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে এই ঘটনার পর চাঁচল থানার পুলিশের ভূমিকায় নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে চাঁচল-সামসি জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। বৃহস্পতিবার এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে।

আরও পড়ুন: Tribeni News: ত্রিবেণীতে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার, উদ্ধার করলেন মাঝিরা

    
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে সামসি জিয়াগাছি বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে চাঁচলগামী একটি ১৪ চাকার লরি সজোরে ধাক্কা মারে। লরিতে বোঝায় ছিল এনটিপিসির ছাই। চাঁচলের কোনও ইটভাটার উদ্দেশ্যে যাচ্ছিল। এই ঘটনার পর বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে এসে লরির চালক এবং খালাসিকে উদ্ধার করার চেষ্টা চালায়। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয়ে লরি চালকের। সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর দেওয়া হয় চাঁচল থানা ও চাঁচল দমকল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীরা। 

আরও পড়ুন: Suvendu Adhikari: কোন মুসলমানদের পক্ষে বিজেপি? নজরুল-সৈয়দ মুজতবাকে স্মরণ করে কাদের হুঁশিয়ারি শমীকের?

ঘটনাস্থলে দমকলের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় দু'আড়াই ঘণ্টার চেষ্টায় খালাসিকে উদ্ধার করা হয়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সামসি-চাঁচল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে সকালবেলাতেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। অবরোধ তুলতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয় চাঁচল থানার পুলিশকে। উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে গাফিলাতির অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে থাকে। পুলিশ কর্মীদের ধাক্কাও দিতে দেখা যায় অনেককে। পরে প্রচুর পুলিশকর্মী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। যদিও এখনও চাপা উত্তেজনা রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Petrol Diesel Price:১০০-র নিচে পেট্রোল দেশের এই শহরে ! আজ কলকাতা-সহ জেলায় জ্বালানির দর কত ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget